প্রতিবেদক: বিডিএস বুলবুল আহমেদ
ঢাকার চারপাশের নদীগুলো ব্যাপকভাবে দূষিত হয়ে যাচ্ছে, যার ফলে পরিবেশের ভারসাম্য নষ্ট হচ্ছে এবং জীববৈচিত্র্য হারিয়ে যাচ্ছে। এই সংকট কাটিয়ে উঠতে সবার সম্মিলিত প্রচেষ্টা প্রয়োজন বলে মন্তব্য করেছেন পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন এবং পানিসম্পদ উপদেষ্টা সৈয়দা রিজওয়ানা হাসান।
তিনি বলেন, “ঢাকার নদীগুলো রক্ষা করা সম্ভব, তবে এর জন্য সঠিক পরিকল্পনা এবং যথাযথ উদ্যোগ প্রয়োজন।” সোমবার (২২ সেপ্টেম্বর) নর্থ সাউথ বিশ্ববিদ্যালয় আয়োজিত "ঢাকার নদীগুলোকে পুনরুজ্জীবিত করার জন্য পলিসি ডায়ালগ: টেকসই ব্যবস্থাপনার জন্য নীতিগত বিকল্প" শীর্ষক সেমিনারে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।
তিনি জানান, নদী গবেষণা ইনস্টিটিউট ঢাকাসহ সারা দেশের নদীগুলোর একটি তালিকা তৈরি করছে। এর মাধ্যমে দ্রুত সময়ে এসব নদীর বর্জ্য অপসারণ ও ড্রেজিংয়ের মাধ্যমে নদীর নাব্যতা ফিরিয়ে আনা সম্ভব হবে। ঢাকার বুড়িগঙ্গা, শীতলক্ষ্যা, বালু, তুরাগ, ধলেশ্বরী এবং ৮টি বিভাগের ৮টি নদী নিয়ে প্রকল্প নেওয়া হচ্ছে, যা দেশের নদীগুলোর পুনরুদ্ধারে ভূমিকা রাখবে।
সৈয়দা রিজওয়ানা হাসান আরও বলেন, “রাজনৈতিক সদিচ্ছা এবং প্রশাসনিক সহযোগিতা থাকলে, এবং জনগণ এগিয়ে এলে নদী বাঁচানো অসম্ভব নয়।” তিনি এই প্রক্রিয়ায় সঠিক বর্জ্য ব্যবস্থাপনার গুরুত্বও তুলে ধরেন এবং ছোট ছোট পয়ঃনিষ্কাশন স্থাপন করার প্রস্তাব দেন, যা নদী রক্ষায় কার্যকর ভূমিকা রাখবে।
এদিকে, সেমিনারের বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ঢাকা উত্তর সিটি করপোরেশনের প্রশাসক মোহাম্মদ এজাজ। তিনি ঢাকার নদীগুলোর পুনরুদ্ধারে সিটি করপোরেশনের বিভিন্ন উদ্যোগ সম্পর্কে আলোচনা করেন।
নর্থ সাউথ বিশ্ববিদ্যালয়ের উপাচার্য প্রফেসর আব্দুল হান্নান চৌধুরীর সভাপতিত্বে সেমিনারে মূল প্রবন্ধ উপস্থাপন করেন বিশ্ববিদ্যালয়ের প্রফেসর ড. আবদুস সামাদ।
সেমিনারে আরও বক্তব্য দেন জলবায়ু পরিবর্তন ও দুর্যোগ ব্যবস্থাপনা বিভাগের প্রফেসর মো. জাকারিয়া, পাবলিক হেলথ স্পেশালিস্ট ড. অনুপম হোসেন, প্রফেসর মো. জুলফিকার আলী সহ আরও অনেক বিশেষজ্ঞ। তারা ঢাকার নদীগুলোর রক্ষা ও পুনরুজ্জীবন সম্পর্কে তাদের দৃষ্টিভঙ্গি এবং প্রয়োজনীয় পদক্ষেপের কথা তুলে ধরেন।
পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রণালয়প্রতিবেদক:
| ফজর | 3:50 AM ভোর |
|---|---|
| যোহর | 12:04 দুপুর |
| আছর | 4:44 PM বিকাল |
| মাগরিব | 6:50 PM সন্ধ্যা |
| এশা | 8:17 PM রাত |
| জুম্মা | 1.30 pm দুপুর |