ফরিদপুরের চরভদ্রাসনে জমির টাকা নিয়ে মাকে হত্যার অভিযোগে তিন মাস পর আদালতের নির্দেশে সুফিয়া বেগমের লাশ কবর থেকে উত্তোলন করা হয়েছে।
চাঁদপুরের মতলবে ছোট ভাইয়ের মৃত্যুর পর মাত্র পাঁচ ঘণ্টার ব্যবধানে মারা গেছেন বড় ভাই হাসেম খান। দুই ভাইয়ের মৃত্যুতে এলাকায় শোকের ছায়া।
ব্রাহ্মণবাড়িয়ার কসবায় সংঘর্ষ ও ককটেল বিস্ফোরণের ঘটনার মধ্যে ছাত্রদলের ১০ ইউনিয়ন ও ৯ ওয়ার্ডের কমিটি বিলুপ্ত ঘোষণা করা হয়েছে।
টাঙ্গাইলের ধনবাড়ীতে বিয়ের প্রলোভনে তরুণীকে ধর্ষণের অভিযোগে আব্দুর রাজ্জাক (৪৮) গ্রেফতার হয়েছেন। এ ঘটনায় মামলা হয়েছে।
লক্ষ্মীপুরের রামগঞ্জে এক রাতে খামারের পাঁচটি গরু চুরি হয়েছে। ৭ লাখ টাকার ক্ষতিতে ঋণ ও সংসার চালানো নিয়ে বিপাকে খামারি।
মিরপুর ১১ নম্বরে পার্কিং করা বসুমতি পরিবহনের বাসে আগুন দিয়েছে দুর্বৃত্তরা। একই দিনে ফার্মগেটেও বাসে আগুনের ঘটনা ঘটেছে।
নারায়ণগঞ্জের সোনারগাঁয়ে চুরির অপবাদে মারধরের শিকার ফারুক হোসেনের মৃত্যু। জড়িতদের শাস্তির দাবিতে লাশ নিয়ে সড়ক অবরোধ করেছেন স্বজনরা।
ফরিদপুরে তরুণীকে সংঘবদ্ধ ধর্ষণ ও ভিডিও ধারণের মামলায় আট আসামির আমৃত্যু কারাদণ্ড দিয়েছেন আদালত। প্রত্যেককে ২ লাখ টাকা জরিমানা।
ট্রাফিক আইন লঙ্ঘনের অভিযোগে রাজধানীতে এক দিনে ২ হাজার ৫৩১টি মামলা করেছে ডিএমপি। ডাম্পিং করা হয়েছে ৫৯২টি গাড়ি। বিস্তারিত বুলবুল আহমেদের প্রতিবেদনে।
গাজীপুরের পূবাইলে চাকরির প্রলোভনে হানিট্র্যাপে ফেলে জিম্মি ও ছিনতাইয়ের অভিযোগে সোহেল মিয়াকে গ্রেফতার করেছে পুলিশ।
৩০ হাজার টাকা ন্যূনতম মজুরির দাবিতে আন্দোলনের পর ফতুল্লার পোশাক কারখানায় ফিরেছেন শ্রমিকরা। উৎপাদন স্বাভাবিক, নিরাপত্তায় বিজিবির ৯ প্লাটুন।
দোহার উপজেলায় স্বামীর দেওয়া আগুন ও ছুরিকাঘাতে আহত পপি আক্তার ১৮ দিন পর ঢাকা মেডিকেলে মারা গেছেন। স্বামীর বিচার দাবি পরিবারের।
রাজধানীতে রোববার সন্ধ্যায় দুই ঘণ্টায় অন্তত ৮ স্থানে ককটেল বিস্ফোরণ ও বাসে আগুন। পল্লবীতে আহত পুলিশ সদস্য, আটক ৩ জন।
রাজধানীর মালিবাগে সিআইডি ও এসবি প্রধান কার্যালয়ের সামনে পার্কিং করা গাড়িতে ককটেল বিস্ফোরণ ঘটিয়েছে দুর্বৃত্তরা। বিস্তারিত পড়ুন বুলবুল আহমেদের বিশেষ প্রতিবেদনে।
রাজধানীর ইসিবি চত্বরে জমি বিরোধের জেরে নিউ গিনি প্রপার্টিজে ফের হামলা ও ভাঙচুর, নারীসহ ১৪ জনকে গ্রেপ্তার করেছে ক্যান্টনমেন্ট থানা পুলিশ। বিস্তারিত পড়ুন বুলবুল আহমেদের বিশেষ প্রতিবেদনে।