সালমান মুক্তাদিরের স্টুডিও ভাঙচুরের ঘটনায় জমি সংক্রান্ত বিরোধের আসল রহস্য উন্মোচন করে সহমর্মিতা জানিয়েছেন প্রধানমন্ত্রীর রাজনৈতিক সহকারী রাশেদ খাঁন। একই সঙ্গে তিনি দোষীদের শাস্তি ও ন্যায়বিচারের আশ্বাস দিয়েছেন।
আগামী জানুয়ারির সংসদ অধিবেশনেই সংবিধান সংশোধনের বিল তোলা হবে বলে জানিয়েছেন সংবিধান সংশোধন কমিটির সভাপতি ও স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ। বিল পাসের পর রাষ্ট্রপতির স্বাক্ষরের আগে গণভোটের আয়োজন করা হবে।
টাঙ্গাইলের বাসাইলে সেতু নির্মাণে রডের বদলে বাঁশ ব্যবহারের অভিযোগে দুই ধরনের তদন্ত প্রতিবেদন জমা দেওয়ায় নতুন করে চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে।
ইনকিলাব মঞ্চের মুখপাত্র শরিফ ওসমান বিন হাদি হত্যা মামলায় সম্পূরক তদন্ত প্রতিবেদন দাখিলের তারিখ পিছিয়ে আগামী ৩ নভেম্বর ধার্য করেছেন আদালত।
মিরসরাইয়ে সাগরপথে মিয়ানমারে পাচারের সময় ৯৭৫ বস্তা ইউরিয়া সার জব্দ করেছে কোস্টগার্ড। এ ঘটনায় তিনজনকে অর্থদণ্ড এবং জব্দকৃত সার প্রকাশ্য নিলামে বিক্রি করা হয়েছে।
নাটোরের লালপুরে কবুতরের ঘরের আড়ালে সিসিটিভি ক্যামেরায় মোড়ানো গোপন আস্তানায় হ্যাকিং চক্র চালাতেন ওহিদুল মোল্লা। পুলিশ সদস্যসহ এই চক্রের সাত সদস্যকে আটক করেছে পুলিশ।
জুলাই গণঅভ্যুত্থানে উত্তরায় মীর মুগ্ধসহ ১১ হত্যা মামলায় ২৬ আসামির বিরুদ্ধে মানবতাবিরোধী অপরাধের চার্জ গঠনের আদেশ পেছাল। আগামী ১১ অক্টোবর নতুন দিন ধার্য করেছেন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-২।
বিদ্যুৎ খাতের গভীর ও পুঞ্জীভূত সংকট নিরসনে কেবল একক ব্যক্তিকে দায়ী না করে দীর্ঘমেয়াদি নীতিগত ত্রুটি ও প্রাতিষ্ঠানিক সংস্কারে জোর দেওয়ার আহ্বান জানিয়েছেন খাত সংশ্লিষ্ট বিশেষজ্ঞরা।
সেতু বিভাগের সচিব মোহাম্মদ আবদুর রউফকে এক বছরের জন্য চুক্তিভিত্তিক নিয়োগ দিয়েছে সরকার। জনপ্রশাসন মন্ত্রণালয়ের প্রজ্ঞাপনে নিয়োগের বিভিন্ন শর্ত জানানো হয়েছে।
কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের শিক্ষক ড. নাহিদা বেগমের ছেলে অপ্রতিম হত্যা মামলায় গ্রেপ্তার চার আসামির মধ্যে তিনজন আদালতে ১৬৪ ধারায় স্বীকারোক্তিমূলক জবানবন্দি দিয়েছেন।
কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের শিক্ষক ড. নাহিদা বেগমের ছেলে অপ্রতিম হত্যাকাণ্ডে সিসিটিভি ফুটেজ ও উদ্ধার হওয়া মোবাইল ফোনের সূত্র ধরে তদন্ত এগোচ্ছে। কয়েকজনকে আটক করে জিজ্ঞাসাবাদ করছে পুলিশ।
সরকারি ভর্তুকি, কর ও মূল্যনিয়ন্ত্রণের কারণে এশিয়ার দেশগুলোতে পেট্রোলের দামে বড় পার্থক্য রয়েছে। ইরানে দাম সবচেয়ে কম, আর সৌদি ও মালয়েশিয়ায় ভিন্ন ভিন্ন নীতিতে নির্ধারিত হচ্ছে জ্বালানির মূল্য।
প্রতিবেদন: বিডিএস বুলবুল আহমেদ দেশের বাজারে আবারও বেড়েছে জ্বালানি তেলের দাম। নতুন সিদ্ধান্ত অনুযায়ী ডিজেল, কেরোসিন, পেট্রোল ও অকটেনের দাম লিটারপ্রতি ২০ টাকা করে বাড়ানো হয়েছে। জ্বালানি তেলের দাম বৃদ্ধির প্রভাবে পরিবহন ব্যয় বাড়ার পাশাপাশি নিত্যপ্রয়োজনীয় বিভিন্ন পণ্যের দামও বাড়তে পারে বলে আশঙ্কা করছেন সাধারণ মানুষ। এতে সবচেয়ে বেশি চাপ পড়তে পারে নিম্ন ও মধ্যবিত্ত পরিবারের ওপর। সরকারের পক্ষ থেকে জানানো হয়েছে, আন্তর্জাতিক বাজারে জ্বালানি তেলের দামের পরিবর্তন এবং দেশের জ্বালানি খাতের সার্বিক পরিস্থিতি বিবেচনায় নিয়ে নতুন দাম নির্ধারণ করা হয়েছে। নতুন মূল্য কার্যকর হওয়ার পর থেকেই বিষয়টি নিয়ে সাধারণ মানুষের মধ্যে নানা প্রতিক্রিয়া দেখা দিয়েছে। অনেকেই মনে করছেন, জ্বালানি তেলের দাম বাড়লে দৈনন্দিন জীবনযাত্রার ব্যয় আরও বেড়ে যাবে।
স্থানীয় মসজিদে নামাজ আদায়ের উদ্দেশে বাড়ি থেকে বের হয়ে গত সাত দিনেও ফিরে আসেনি ১১ বছরের শিশু আবদুল্লাহ। সন্ধান চেয়ে পরিবার ও পুলিশের আকুল আবেদন।
রাজধানীর একটি এলাকায় দামি আইফোন ছিনতাইয়ের উদ্দেশ্যে অপ্রতিম নামের এক যুবককে ছুরিকাঘাতে হত্যার ঘটনায় চার ছিনতাইকারীকে গ্রেপ্তার করেছে পুলিশ। বিস্তারিত জানুন সংবাদে।