ফেইনুর্ডের কাছে হেরে চ্যাম্পিয়নস লিগ থেকে বিদায় এসি মিলানের, শেষ ষোলোয় বায়ার্ন মিউনিখ
নকআউট পর্বের প্লে-অফের ফিরতি লেগে ফেইনুর্ডের সঙ্গে ১-১ গোলে ড্র করেও দুই লেগ মিলিয়ে ২-১ ব্যবধানে পিছিয়ে থেকে চ্যাম্পিয়নস লিগ থেকে বিদায় নিয়েছে এসি মিলান।
অন্যদিকে, সেল্টিককে বিদায় করে শেষ ষোলোয় জায়গা করে নিয়েছে বায়ার্ন মিউনিখ। প্রথম লেগে সেল্টিকের মাঠে ২-১ ব্যবধানে জয় পাওয়ার পর ঘরের মাঠ আলিয়াঞ্জ অ্যারেনায় ১-১ ড্র করেও দুই লেগ মিলিয়ে ৩-২ ব্যবধানে এগিয়ে থেকে পরবর্তী রাউন্ডে উঠেছে তারা।
ম্যাচের ৬৩ মিনিটে নিকোলাস কুন গোল করে সেল্টিককে এগিয়ে নিলেও ইনজুরি টাইমে আলফোনসো ডেভিসের গোল বায়ার্নকে নকআউট পর্বে পৌঁছে দেয়।
| ফজর | 3:50 AM ভোর |
|---|---|
| যোহর | 12:04 দুপুর |
| আছর | 4:44 PM বিকাল |
| মাগরিব | 6:50 PM সন্ধ্যা |
| এশা | 8:17 PM রাত |
| জুম্মা | 1.30 pm দুপুর |