ভারতের জন্য অলিম্পিকে টি-টোয়েন্টি ফাইনালে খেলতে ফিরতে পারেন কোহলি, শর্ত থাকছে
টি-টোয়েন্টি বিশ্বকাপ জিতে আন্তর্জাতিক ক্রিকেটের সংক্ষিপ্ততম ফরম্যাটকে বিদায় বলেছিলেন ভারতীয় ক্রিকেট তারকা ভিরাট কোহলি। তবে, সেই অবসর ভেঙে আবারও দেশের হয়ে টি-টোয়েন্টি ক্রিকেটে প্রতিনিধিত্ব করতে দেখা যেতে পারে তাকে। তবে এজন্য কোহলির একটি শর্ত রয়েছে, সেটি হলো ২০২৮ সালের গ্রীষ্মকালীন অলিম্পিক ফাইনাল।
সম্প্রতি, যুক্তরাষ্ট্রের লস অ্যাঞ্জেলসে অনুষ্ঠিত হতে যাওয়া ২০২৮ অলিম্পিকের দিকে লক্ষ্য রেখে কোহলি জানিয়েছেন, যদি ভারত অলিম্পিকের ফাইনালে পৌঁছাতে পারে, তাহলে তিনি হয়তো একটি ম্যাচের জন্য অবসর ভেঙে খেলবেন। শনিবার (১৫ মার্চ) এক অনুষ্ঠানে উপস্থিত হয়ে কোহলি বলেন, "যদি ভারত ২০২৮ অলিম্পিকের ফাইনালে পৌঁছাতে পারে, তাহলে আমি হয়তো একটি ম্যাচের জন্য অবসর ভেঙে ফিরতে পারি। অলিম্পিকের পদক গলায় ঝুলালে এটা খুবই দারুণ ব্যাপার হবে।"
কোহলি আরও বলেন, "অলিম্পিকে অংশগ্রহণ ভারত এবং ক্রিকেটের জন্য অত্যন্ত ভালো হবে। পদক জিতলে সেটা আমাদের জন্য একটি বড় অর্জন হবে। আইপিএলের অনেক ভূমিকা রয়েছে এর মধ্যে। এখন আমরা অলিম্পিকেও খেলতে পারব, যা উঠতি ক্রিকেটারের জন্য দারুণ একটি সুযোগ।"
অন্যদিকে, ২০২৮ সালে অলিম্পিকে ক্রিকেট ফেরানোর বিষয়টি অনেক বড় উত্তেজনা সৃষ্টি করেছে। ১২৮ বছর পর ক্রিকেট অলিম্পিকে ফিরছে এবং সেটি হবে টি-টোয়েন্টি ফরম্যাটে। যদিও অলিম্পিকে যোগ্যতা অর্জন প্রক্রিয়া সম্পর্কে এখনো বিস্তারিত কিছু নির্ধারণ করা হয়নি, তবে এটি নিশ্চিত যে ২০২৮ অলিম্পিক ক্রিকেটের জন্য একটি নতুন অধ্যায় শুরু করবে।
এটি উল্লেখযোগ্য যে, ১৯০০ সালে অলিম্পিকে একমাত্র ক্রিকেট ম্যাচ অনুষ্ঠিত হয়, যেখানে গ্রেট ব্রিটেন স্বর্ণপদক এবং ফ্রান্স রৌপ্যপদক জেতে। ২০২৮ সালে ক্রিকেটের অলিম্পিকে প্রত্যাবর্তন নতুন ইতিহাস সৃষ্টি করবে।
| ফজর | 3:50 AM ভোর |
|---|---|
| যোহর | 12:04 দুপুর |
| আছর | 4:44 PM বিকাল |
| মাগরিব | 6:50 PM সন্ধ্যা |
| এশা | 8:17 PM রাত |
| জুম্মা | 1.30 pm দুপুর |