নাটোরের লালপুরে কবুতরের ঘরের আড়ালে সিসিটিভি ক্যামেরায় মোড়ানো গোপন আস্তানায় হ্যাকিং চক্র চালাতেন ওহিদুল মোল্লা। পুলিশ সদস্যসহ এই চক্রের সাত সদস্যকে আটক করেছে পুলিশ।
জুলাই গণঅভ্যুত্থানে উত্তরায় মীর মুগ্ধসহ ১১ হত্যা মামলায় ২৬ আসামির বিরুদ্ধে মানবতাবিরোধী অপরাধের চার্জ গঠনের আদেশ পেছাল। আগামী ১১ অক্টোবর নতুন দিন ধার্য করেছেন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-২।
কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের শিক্ষক ড. নাহিদা বেগমের ছেলে অপ্রতিম হত্যাকাণ্ডে সিসিটিভি ফুটেজ ও উদ্ধার হওয়া মোবাইল ফোনের সূত্র ধরে তদন্ত এগোচ্ছে। কয়েকজনকে আটক করে জিজ্ঞাসাবাদ করছে পুলিশ।
গাজীপুরের শ্রীপুরে পুলিশের অভিযানে ৮৮ কেজি গাঁজা উদ্ধার করা হয়েছে। এ ঘটনায় মাদক কেনাবেচায় জড়িত থাকার অভিযোগে এক নারীকে গ্রেপ্তার করেছে পুলিশ।
দক্ষিণ এশীয় আঞ্চলিক সহযোগিতা সংস্থাকে (সার্ক) কার্যকর ও পুনরুজ্জীবিত করতে ভুটানের পারস্পরিক সহযোগিতা চেয়েছে বাংলাদেশ। দ্বিপক্ষীয় বৈঠকে পররাষ্ট্র উপদেষ্টার আলোচনার বিস্তারিত জানুন।
অবৈধ অস্ত্র উদ্ধার ও অপরাধ দমনে সুনির্দিষ্ট তথ্যদাতাদের সরকারিভাবে পুরস্কৃত করার ঘোষণা দিয়েছে স্পেশাল রিসার্চ অ্যান্ড অ্যালায়েন্স বডি (এসআরবি)। তথ্যদাতার পরিচয় সম্পূর্ণ গোপন রাখা হবে।
জুলাই গণ-অভ্যুত্থানের সময় ঢাকা বিশ্ববিদ্যালয়ে শিক্ষার্থীদের ওপর হামলার ঘটনায় তৎকালীন উপাচার্য মাকসুদ কামাল, জাফর ইকবালসহ আটজনের বিরুদ্ধে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে আনুষ্ঠানিক অভিযোগ দাখিল করেছে প্রসিকিউশন।
কক্সবাজার ট্যুরিস্ট পুলিশের সাবেক এসপি ও সুপারনিউমারারি অতিরিক্ত ডিআইজি মো. আপেল মাহমুদকে সাময়িক বরখাস্ত করেছে সরকার। তার বিরুদ্ধে ‘অসদাচরণ’-এর অভিযোগে বিভাগীয় মামলা করার সিদ্ধান্ত হয়েছে।
কানাডায় ছেলে অনিকের সঙ্গে সময় কাটানোর পাশাপাশি প্রয়াত নায়করাজ রাজ্জাকের পরিবারের সদস্যদের সঙ্গে পারিবারিক ভ্রমণে অংশ নিয়েছেন অভিনেত্রী ববিতা। জ্যাসপার ও আটলান্টিকের সৌন্দর্যে মুগ্ধতার মুহূর্তও ভিডিওতে তুলে ধরেছেন তিনি।
রাজধানী ঢাকার হাইকোর্ট সংলগ্ন সুপ্রিম কোর্টের প্রধান ফটকের সামনে দুর্বৃত্তদের ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটেছে। এতে এলাকায় আতঙ্ক ছড়ালেও কোনো হতাহতের খবর পাওয়া যায়নি। পুলিশ এলাকা ঘেরাও করে তদন্ত শুরু করেছে।
চাকরির প্রলোভন দেখিয়ে দুই বোনকে ভারতে পাচার করে অনৈতিক কাজে বাধ্য করার অভিযোগে শহীদ শেখকে ১০ বছরের সশ্রম কারাদণ্ড ও ৭০ হাজার টাকা জরিমানা করেছেন ফরিদপুরের আদালত
দিনাজপুরের বীরগঞ্জে ওয়াশরুমে যাওয়ার সময় সৌদিপ্রবাসী এক যাত্রীকে রেখে চলে যায় হানিফ পরিবহনের বাস। ৯৯৯-এ ফোনের পর পুলিশ তার দুটি পাসপোর্ট, লাগেজ ও অন্যান্য মালামাল উদ্ধার করে
গাজীপুরের টঙ্গী রেলওয়ে স্টেশন এলাকায় পুলিশের ওপর পাথর নিক্ষেপ করে পাঁচ মামলায় গ্রেফতারি পরোয়ানাভুক্ত এক আসামিকে ছিনিয়ে নেওয়ার অভিযোগ উঠেছে। ঘটনায় এক কনস্টেবল আহত হয়েছেন।
ব্রাহ্মণবাড়িয়ার বিজয়নগরে পুলিশের অভিযানে অটোরিকশা থেকে পাঁচ হাজার পিস ইয়াবা উদ্ধার করা হয়েছে। এ ঘটনায় পাঁচ মাদক কারবারিকে গ্রেপ্তার করে আদালতে পাঠিয়েছে পুলিশ।
মিরপুরের এক নিকাহ রেজিস্ট্রারের বিরুদ্ধে ভুয়া জিডি, সরকারি সিল ও স্বাক্ষর জালিয়াতির অভিযোগ উঠেছে। অভিযোগ নিয়ে সংশ্লিষ্টদের বক্তব্য ও নথিতে কী আছে, জানুন বিস্তারিত