| বঙ্গাব্দ

পঞ্চগড়ে তরুণী হত্যা মামলায় রিফাতের মৃত্যুদণ্ড

রিপোর্টারের নামঃ BDS Bulbul Ahmed
  • আপডেট টাইম : 02-11-2026 ইং
  • 4711 বার পঠিত
পঞ্চগড়ে তরুণী হত্যা মামলায় রিফাতের মৃত্যুদণ্ড
ছবির ক্যাপশন: পঞ্চগড়ে তরুণী হত্যা মামলায় মৃত্যুদণ্ড

পঞ্চগড়ে তরুণীকে ধর্ষণ ও হত্যার মামলায় রিফাতের মৃত্যুদণ্ড

পঞ্চগড়ের আটোয়ারীতে এক তরুণীকে ধর্ষণের পর হত্যা করে তার মরদেহ রেললাইনে ফেলে রাখার মামলায় রিফাত বিন সাজ্জাদ (২৪) নামে এক যুবককে মৃত্যুদণ্ড দিয়েছেন আদালত। একই সঙ্গে তাকে এক লাখ টাকা জরিমানা করা হয়েছে।

সোমবার (২ নভেম্বর) দুপুরে পঞ্চগড় নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনালের বিচারক হুসেইন মোহাম্মদ ফজলুল বারী এ রায় ঘোষণা করেন। মৃত্যুদণ্ডপ্রাপ্ত রিফাত পঞ্চগড়ের বোদা উপজেলার মাঝগ্রাম এলাকার আক্তারের ছেলে।

মামলার বিবরণ অনুযায়ী, ২০২৫ সালের ১৩ জানুয়ারি ট্রেনে পঞ্চগড় যাওয়ার পথে দিনাজপুর রেলস্টেশনে ভুক্তভোগী তরুণীর সঙ্গে রিফাতের পরিচয় হয়। পরে কথাবার্তার মাধ্যমে তাদের মধ্যে সখ্য গড়ে ওঠে। একপর্যায়ে রিফাত ওই তরুণীকে আটোয়ারী উপজেলার কিসমত রেলস্টেশনের কাছে একটি সুপারিবাগানে নিয়ে যায়। সেখানে তাকে জোরপূর্বক ধর্ষণ করা হয় বলে মামলায় উল্লেখ করা হয়েছে।

মামলার অভিযোগে আরও বলা হয়, ঘটনাটি প্রকাশ করে দেওয়ার কথা বললে রিফাত ইট ও ধারালো অস্ত্র দিয়ে তরুণীর মাথা ও শরীরের বিভিন্ন স্থানে আঘাত করে তাকে হত্যা করে। পরে ঘটনাটি ভিন্ন খাতে প্রবাহিত করার উদ্দেশ্যে মরদেহ টেনেহিঁচড়ে পঞ্চগড়-দিনাজপুর রেললাইনের কিসমত স্টেশনের কাছাকাছি এলাকায় ফেলে রাখা হয়। পরবর্তী সময়ে রাতের একটি ট্রেনে কাটা পড়ে মরদেহটি ছিন্নভিন্ন হয়ে যায়।

২০২৫ সালের ১৪ জানুয়ারি সকালে পুলিশ রেললাইন থেকে তরুণীর খণ্ডিত মরদেহ উদ্ধার করে। প্রথমে তার পরিচয় শনাক্ত করা সম্ভব না হওয়ায় পুলিশ একটি অপমৃত্যু মামলা (ইউডি) দায়ের করে।

পরে একই বছরের ৮ মার্চ আটোয়ারী পল্লী বিদ্যুৎ মোড় এলাকায় একটি ইজিবাইক চুরির ঘটনায় স্থানীয় লোকজন রিফাতকে আটক করে পুলিশের কাছে সোপর্দ করেন। এ সময় তার মোবাইল ফোনে কিছু ছবি ও ভিডিও দেখে পুলিশের সন্দেহ হয়। জিজ্ঞাসাবাদের একপর্যায়ে রিফাত ওই তরুণীকে ধর্ষণের পর হত্যার কথা স্বীকার করে বলে মামলার বিবরণে উল্লেখ রয়েছে।

এরপর আটোয়ারী থানার উপপরিদর্শক (এসআই) আরশাদুল হক বাদী হয়ে নারী ও শিশু নির্যাতন দমন আইনে মামলা করেন।

মামলায় মোট ১৯ জন সাক্ষীর সাক্ষ্যগ্রহণ ও দীর্ঘ বিচারিক প্রক্রিয়া শেষে আদালত রিফাতকে মৃত্যুদণ্ড এবং এক লাখ টাকা জরিমানার আদেশ দেন।

রাষ্ট্রপক্ষের আইনজীবী খলিলুর রহমান রায়ের বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি বলেন, আসামির স্বীকারোক্তি ও উপস্থাপিত তথ্যপ্রমাণ বিশ্লেষণের পর অপরাধ প্রমাণিত হওয়ায় আদালত মৃত্যুদণ্ডের রায় দি

প্রতিবেদক:বিডিএস বুলবুল আহমেদ
আরও খবর জানতে ভিজিট করুন: বাংলাদেশ প্রতিদিন

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
ফেসবুকে আমরা...
নামাজের সময়সূচী
জাতীয় সঙ্গীত
©সকল কিছুর স্বত্বাধিকারঃ বাংলাদেশ প্রতিদিন সত্যের সন্ধানে সব সময় | আমাদের সাইটের কোন বিষয়বস্তু অনুমতি ছাড়া কপি করা দণ্ডনীয় অপরাধ
সকল কারিগরী সহযোগিতায় BDS Digital Marketing Agency