| বঙ্গাব্দ

কুলাউড়া সীমান্ত দিয়ে ভারতে যাওয়ার চেষ্টা, গ্রেফতার ৮

রিপোর্টারের নামঃ BDS Bulbul Ahmed
  • আপডেট টাইম : 04-11-2026 ইং
  • 4826 বার পঠিত
কুলাউড়া সীমান্ত দিয়ে ভারতে যাওয়ার চেষ্টা, গ্রেফতার ৮
ছবির ক্যাপশন: কুলাউড়া সীমান্তে ৮ জন গ্রেফতার

কুলাউড়া সীমান্ত দিয়ে ভারতে যাওয়ার চেষ্টা, ৮ জনকে গ্রেফতার

মৌলভীবাজারের কুলাউড়া উপজেলার শরীফপুর সীমান্ত দিয়ে অবৈধভাবে ভারতে প্রবেশের চেষ্টার অভিযোগে আটজনকে গ্রেফতার করেছে স্পেশাল রেসপন্স ব্যাটালিয়ন (এসআরবি)-৯। গ্রেফতার ব্যক্তিদের মধ্যে দুজনের বিরুদ্ধে অপর ছয়জনকে অবৈধভাবে ভারতে যেতে সহযোগিতা করার অভিযোগে মামলা করা হয়েছে।

বুধবার (৪ নভেম্বর) দুপুরে বিষয়টি নিশ্চিত করেন এসআরবি-৯-এর অতিরিক্ত পুলিশ সুপার কেএম শহিদুল ইসলাম সোহাগ।

তিনি জানান, গোপন সংবাদের ভিত্তিতে এসআরবি-৯-এর একটি দল কুলাউড়া উপজেলার শরীফপুর ইউনিয়নের সঞ্জরপুর এলাকায় অভিযান চালায়। অভিযানে স্থানীয় একটি বসতঘরে কয়েকজন ব্যক্তির অবস্থানের তথ্য পাওয়া যায়। তারা বৈধ পাসপোর্ট, ভিসা ও প্রয়োজনীয় ভ্রমণসংক্রান্ত কাগজপত্র ছাড়াই ভারতে যাওয়ার প্রস্তুতি নিচ্ছিলেন বলে জানা যায়।

পরে ওই বসতঘরে অভিযান চালালে পালানোর চেষ্টাকালে আটজনকে গ্রেফতার করা হয়।

গ্রেফতার ব্যক্তিরা হলেন—কুলাউড়ার সঞ্জরপুর গ্রামের মো. হারিছ আলী (৩৫) ও আবুল আলী (৪৫)। অন্যরা হলেন গোপালগঞ্জের কাশিয়ানী উপজেলার আমিনুর শরীফ (৪২), মো. মফিজুর শিকদার (৪৩), কামরুল মোল্যা (৪৬), ইয়ামিন মোল্যা (৪৫), সুখলাল বিশ্বাস (৪১) এবং গোপালগঞ্জ সদর উপজেলার মো. জিহাদ সরদার (৪০)।

এসআরবি-৯-এর অতিরিক্ত পুলিশ সুপার কেএম শহিদুল ইসলাম সোহাগ আরও জানান, হারিছ আলী ও আবুল আলীর বিরুদ্ধে অপর ছয়জনকে কুলাউড়া সীমান্ত দিয়ে অবৈধভাবে ভারতে প্রবেশে সহযোগিতা করার অভিযোগ রয়েছে।

তিনি বলেন, গ্রেফতার ব্যক্তিদের কেউই ভারতে যাওয়ার জন্য প্রয়োজনীয় বৈধ পাসপোর্ট, ভিসা কিংবা অন্যান্য ভ্রমণসংক্রান্ত কাগজপত্র দেখাতে পারেননি।

এ ঘটনায় সংশ্লিষ্টদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হচ্ছে বলে জানিয়েছে এসআরবি-৯।

আরও খবর জানতে ভিজিট করুন: বাংলাদেশ প্রতিদিন

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
ফেসবুকে আমরা...
নামাজের সময়সূচী
জাতীয় সঙ্গীত
©সকল কিছুর স্বত্বাধিকারঃ বাংলাদেশ প্রতিদিন সত্যের সন্ধানে সব সময় | আমাদের সাইটের কোন বিষয়বস্তু অনুমতি ছাড়া কপি করা দণ্ডনীয় অপরাধ
সকল কারিগরী সহযোগিতায় BDS Digital Marketing Agency