| বঙ্গাব্দ

ঢাকা-১৭ আসনে বিএনপি ও অঙ্গসংগঠনের বিক্ষোভ মিছিল

রিপোর্টারের নামঃ BDS Bulbul Ahmed
  • আপডেট টাইম : 10-11-2026 ইং
  • 10471 বার পঠিত
ঢাকা-১৭ আসনে বিএনপি ও অঙ্গসংগঠনের বিক্ষোভ মিছিল
ছবির ক্যাপশন: গুলশানে বিএনপির মিছিল

সম্পূর্ণ সংবাদ প্রতিবেদন

রাজধানীর ঢাকা-১৭ আসনে বিক্ষোভ মিছিল করেছে বিএনপি ও এর অঙ্গসংগঠনের নেতাকর্মীরা। কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ এবং এর অঙ্গসংগঠন যুবলীগ ও ছাত্রলীগের বিরুদ্ধে নৈরাজ্য, সহিংসতা ও ষড়যন্ত্রের অভিযোগ তুলে এ কর্মসূচি পালন করেন তারা।

মঙ্গলবার (১০ নভেম্বর) বিকালে গুলশান-২ গোলচত্বর থেকে মিছিলটি শুরু হয়। পরে গুলশান-১ গোলচত্বরে গিয়ে মিছিলটি শেষ হয়।

মিছিলে অংশ নেন বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা

বিক্ষোভ মিছিলে যুবদল, স্বেচ্ছাসেবক দল, বিএনপি এবং এর অঙ্গ ও সহযোগী সংগঠনের বিপুলসংখ্যক নেতাকর্মী অংশ নেন।

মিছিলে নেতৃত্ব দেন বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদল কেন্দ্রীয় নির্বাহী কমিটির সহসভাপতি ও যুবদল ঢাকা মহানগর উত্তরের সদ্য সাবেক আহ্বায়ক শরিফ উদ্দিন জুয়েল।

উপস্থিত ছিলেন যাঁরা

কর্মসূচিতে আরও উপস্থিত ছিলেন যুবদল ঢাকা মহানগর উত্তরের আহ্বায়ক মিজানুর রহমান রাজ, সদস্য সচিব শরিফুল ইসলাম মিলন, স্বেচ্ছাসেবক দল ঢাকা মহানগর উত্তরের সভাপতি শেখ ফরিদ হোসেন এবং সাধারণ সম্পাদক ময়নসিংহ সিদ্দিকী রনি।

এ ছাড়া গুলশান থানা বিএনপির ভারপ্রাপ্ত আহ্বায়ক এসএ মামুন, সিনিয়র যুগ্ম আহ্বায়ক শাহজাহান কবিরসহ গুলশান থানা বিএনপি ও অঙ্গসংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা মিছিলে অংশ নেন।

আরও খবর জানতে ভিজিট করুন: বাংলাদেশ প্রতিদিন

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
ফেসবুকে আমরা...
নামাজের সময়সূচী
জাতীয় সঙ্গীত
©সকল কিছুর স্বত্বাধিকারঃ বাংলাদেশ প্রতিদিন সত্যের সন্ধানে সব সময় | আমাদের সাইটের কোন বিষয়বস্তু অনুমতি ছাড়া কপি করা দণ্ডনীয় অপরাধ
সকল কারিগরী সহযোগিতায় BDS Digital Marketing Agency