প্রতিবেদক: বিডিএস বুলবুল আহমেদ
প্রকাশকাল: ২৭ জুলাই ২০২৫ | সূত্র: ফেসবুক পেজ 'সারজিস আলম'
২০২৪ সালের জুলাই আন্দোলনে আহতদের দেখতে এখনো পর্যন্ত নিয়মিত প্রতিসপ্তাহে সিএমএইচে যান সেনাবাহিনী প্রধান—এমন তথ্য জানিয়েছেন এনসিপির মুখ্য সংগঠক (উত্তরাঞ্চল) সারজিস আলম।
তিনি বলেন,
“৫ আগস্টের পর থেকে আজ পর্যন্ত (কিছু ব্যতিক্রম বাদে) প্রতি শনিবার সেনাপ্রধান সিএমএইচে ভর্তি আহতদের দেখতে যান।”
ফেসবুক পোস্টে সারজিস আলম লেখেন,
“যেটা সব উপদেষ্টাদের মোট ভিজিট একত্র করলে তার চেয়ে সেনাপ্রধানের উপস্থিতি বেশি। এটা কেউ প্রচার না করলেও ঘটনা কিন্তু সত্য।”
তিনি এই পরিসংখ্যান দিয়ে বোঝাতে চান— সরকারি পরিকাঠামোর মধ্যে সেনাবাহিনীই সবচেয়ে মানবিক ও সক্রিয় ভূমিকা রেখে চলেছে আন্দোলনে আহতদের পাশে দাঁড়াতে।
সারজিস আরো বলেন,
“সবচেয়ে গুরুতর আহতদের জন্য কোয়ালিটিফুল চিকিৎসা নিশ্চিত করতে গিয়ে সবচেয়ে বেশি ব্যয় করা হয়েছে সিএমএইচে। একজন ব্যক্তির চিকিৎসা বাবদ যেখানে সবচেয়ে বেশি খরচ হয়েছে, তার বেশিরভাগই করা হয়েছে বাংলাদেশ সেনাবাহিনীর তত্ত্বাবধানে।”
পোস্টে তিনি জানান,
“আহত এবং শহীদ পরিবারকে আর্থিক সহযোগিতা ও পুনর্বাসনের ক্ষেত্রে—
👉 জুলাই শহীদ স্মৃতি ফাউন্ডেশন
👉 স্বাস্থ্য মন্ত্রণালয়
এরপর তৃতীয় সর্বোচ্চ অবদান রেখেছে বাংলাদেশ সেনাবাহিনী এবং স্বয়ং সেনাপ্রধান।”
সারজিস আলমের এ পোস্টটি এমন এক সময় এসেছে, যখন অন্তর্বর্তী সরকারের ব্যর্থতা নিয়ে তীব্র সমালোচনা চলছে। অনেকেই প্রশাসনিক অচলাবস্থার কথা বললেও সেনাবাহিনীর এই নীরব তৎপরতা নিয়ে প্রকাশ্যে আলোচনা হয়নি।
এখানে সরাসরি সেনাপ্রধানের মানবিক নেতৃত্বের বিষয়টি তুলে ধরায় বিষয়টি তাৎপর্যপূর্ণ।
প্রতিবেদক: BDS Bulbul Ahmed
আরও খবর জানতে ভিজিট করুন: বাংলাদেশ প্রতিদিন
| ফজর | 3:50 AM ভোর |
|---|---|
| যোহর | 12:04 দুপুর |
| আছর | 4:44 PM বিকাল |
| মাগরিব | 6:50 PM সন্ধ্যা |
| এশা | 8:17 PM রাত |
| জুম্মা | 1.30 pm দুপুর |