| বঙ্গাব্দ

অপ্রতিম হত্যায় আদালতে ৩ আসামির জবানবন্দি

রিপোর্টারের নামঃ BDS Bulbul Ahmed
  • আপডেট টাইম : 21-09-2026 ইং
  • 22839 বার পঠিত
অপ্রতিম হত্যায় আদালতে ৩ আসামির জবানবন্দি
ছবির ক্যাপশন: আদালতে ৩ আসামির জবানবন্দি

প্রতিবেদন: বিডিএস বুলবুল আহমেদ

কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের বাংলা বিভাগের সহযোগী অধ্যাপক ড. নাহিদা বেগমের ছেলে ইশায়াত শাহরিয়ার অপ্রতিম (১৩) হত্যা মামলায় গ্রেপ্তার চার আসামির মধ্যে তিনজন আদালতে স্বীকারোক্তিমূলক জবানবন্দি দিয়েছেন।

রোববার, ২০ সেপ্টেম্বর রাতে কুমিল্লা জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালত-৬-এর সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আবিদা সুলতানা মলির আদালতে ফৌজদারি কার্যবিধির ১৬৪ ধারায় তাঁদের জবানবন্দি গ্রহণ করা হয়।

পুলিশ জানিয়েছে, স্বীকারোক্তিমূলক জবানবন্দি দেওয়া তিনজনের মধ্যে সাইফুল ইসলাম তুহিন (১৯) এবং দুজন কিশোর রয়েছেন। জবানবন্দি গ্রহণের পর তাঁদের কারাগারে পাঠানোর নির্দেশ দেন আদালত।

কুমিল্লা জেলা পুলিশ জানায়, মামলার অপর আসামি মো. সিয়াম স্বীকারোক্তিমূলক জবানবন্দি দেননি। তাঁর বিষয়ে পরবর্তী আইনি পদক্ষেপ নেওয়া হবে।

নিহত অপ্রতিম স্থানীয় বর্ডার গার্ড পাবলিক স্কুলের সপ্তম শ্রেণির শিক্ষার্থী ছিল। গত শুক্রবার বিকেলে বন্ধুদের সঙ্গে ছবি তোলার কথা বলে বাসা থেকে বের হওয়ার পর থেকে সে নিখোঁজ ছিল বলে পরিবারের সদস্যরা জানান।

পরে তার বাবা ব্যবসায়ী কে এম ফিরোজ শাহরিয়ার কুমিল্লা সদর দক্ষিণ থানায় সাধারণ ডায়েরি করেন। পুলিশ তদন্তে নেমে লালমাই পাহাড়ের সানন্দা এলাকা থেকে অপ্রতিমের মরদেহ উদ্ধার করে।

ঘটনার সঙ্গে জড়িত থাকার অভিযোগে চারজনকে গ্রেপ্তার করে পুলিশ। মামলার তদন্ত চলছে।

আরও খবর জানতে ভিজিট করুন: বাংলাদেশ প্রতিদিন

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
ফেসবুকে আমরা...
নামাজের সময়সূচী
জাতীয় সঙ্গীত
©সকল কিছুর স্বত্বাধিকারঃ বাংলাদেশ প্রতিদিন সত্যের সন্ধানে সব সময় | আমাদের সাইটের কোন বিষয়বস্তু অনুমতি ছাড়া কপি করা দণ্ডনীয় অপরাধ
সকল কারিগরী সহযোগিতায় BDS Digital Marketing Agency