| বঙ্গাব্দ

আরব আমিরাতে শাবান মাসের চাঁদ দেখা, ৩১ জানুয়ারি থেকে শুরু

রিপোর্টারের নামঃ BDS Bulbul Ahmed
  • আপডেট টাইম : 30-01-2025 ইং
  • 5813198 বার পঠিত
আরব আমিরাতে শাবান মাসের চাঁদ দেখা, ৩১ জানুয়ারি থেকে শুরু
ছবির ক্যাপশন: আরব আমিরাতে শাবান মাসের চাঁদ দেখা গেছে, ৩১ জানুয়ারি থেকে শুরু হচ্ছে শাবান মাস।

আরব আমিরাতে শাবান মাসের চাঁদ দেখা গেছে

সংযুক্ত আরব আমিরাতে (ইউএই) শাবান মাসের চাঁদ দেখা গেছে। বৃহস্পতিবার (৩০ জানুয়ারি) এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে খালিজ। এর ফলে আগামীকাল শুক্রবার (৩১ জানুয়ারি) থেকে আনুষ্ঠানিকভাবে নতুন ইসলামিক মাস শাবান শুরু হচ্ছে। শাবান মাসের পরই আসে পবিত্র রমজান, যখন সারা বিশ্বের মুসলিমরা রোজা পালন করবেন।

আরব আমিরাতের ইন্টারন্যাশনাল অ্যাস্ট্রোনমি সেন্টার (আইএসি) চাঁদ দেখার বিষয়টি নিশ্চিত করেছে। পর্যবেক্ষক দলের তথ্য অনুযায়ী, চাঁদটির সূর্য থেকে দূরত্ব ছিল ১০.৫ ডিগ্রি।

শাবান ইসলামিক ক্যালেন্ডারের অষ্টম মাস, যা মুসলিমদের জন্য রমজানের প্রস্তুতির সময় হিসেবে বিবেচিত হয়। ইসলামিক মাস ২৯ বা ৩০ দিনের হয়ে থাকে, যা চাঁদ দেখার ওপর নির্ভরশীল। শাবান মাসের ২৯ তারিখে আনুষ্ঠানিক চাঁদ দেখা কমিটি বসবে এবং যদি চাঁদ দেখা যায়, তবে পরদিন থেকেই শুরু হবে পবিত্র রমজান।

চাঁদ দেখার ভিত্তিতে এবার রমজান শুরু হওয়ার সম্ভাব্য তারিখ ১ মার্চ। তবে চূড়ান্ত সিদ্ধান্ত চাঁদ দেখার পরই নির্ধারিত হবে।

আইএসি জানিয়েছে, সংযুক্ত আরব আমিরাতসহ বেশ কয়েকটি দেশে ৩১ জানুয়ারি থেকেই শাবান মাস শুরু হবে। এসব দেশের মধ্যে রয়েছে—সংযুক্ত আরব আমিরাত, ওমান, সৌদি আরব, কাতার, বাহরাইন, কুয়েত, ইরাক, জর্ডান, ফিলিস্তিন, সিরিয়া, লেবানন, মিসর, সুদান, তিউনিসিয়া, লিবিয়া, আলজেরিয়া, ইন্দোনেশিয়া, মালয়েশিয়া। এছাড়া ইরান, পাকিস্তান, বাংলাদেশ, মরক্কো ও মৌরিতানিয়ায়ও একই দিনে শাবান মাস শুরুর সম্ভাবনা রয়েছে।

আরও পড়ুন

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
ফেসবুকে আমরা...
নামাজের সময়সূচী
জাতীয় সঙ্গীত
©সকল কিছুর স্বত্বাধিকারঃ বাংলাদেশ প্রতিদিন সত্যের সন্ধানে সব সময় | আমাদের সাইটের কোন বিষয়বস্তু অনুমতি ছাড়া কপি করা দণ্ডনীয় অপরাধ
সকল কারিগরী সহযোগিতায় BDS Digital Marketing Agency