ইসরায়েলি সেনাদের হামলায় গাজা শিবিরে দুই নারী নিহত
ইসরায়েলি সামরিক বাহিনী (আইডিএফ) গাজার অধিকৃত পশ্চিম তীরে তাদের আক্রমণ আরও বাড়িয়েছে। ফিলিস্তিনের নূর শামস শরণার্থী শিবিরে অভিযান চলাকালে আইডিএফ সেনারা দুই নারীকে হত্যা করেছে। সোমবার (১০ ফেব্রুয়ারি) কাতারভিত্তিক সংবাদমাধ্যম আল জাজিরা এ তথ্য জানায়।
প্রতিবেদন অনুযায়ী, নিহত দু'জন নারীর মধ্যে একজন আট মাসের গর্ভবতী ছিলেন। স্থানীয় সময় রোববার ফিলিস্তিনি স্বাস্থ্য মন্ত্রণালয় জানায়, আইডিএফ সেনারা একটি ফিলিস্তিনি পরিবারের ওপর গুলি চালায়, যার ফলে সোন্দোস জামাল মুহাম্মদ শালাবি (২৩) নিহত হন এবং তার স্বামী গুরুতর আহত হন।
ফিলিস্তিনি স্বাস্থ্য মন্ত্রণালয় আরো জানায়, আহতদের হাসপাতালে নিয়ে যাওয়ার চেষ্টা করতে গেলে ইসরায়েলি সেনারা বাধা দেয়, যার ফলে সন্তানটিকে বাঁচানো সম্ভব হয়নি। রেড ক্রিসেন্ট সোসাইটি জানিয়েছে, আহতদের চিকিৎসা দিতে তাদের মেডিকেল টিমকেও শিবিরে প্রবেশে বাধা দেওয়া হয়েছে।
এ ঘটনা ফিলিস্তিনের পরিস্থিতি আরও উত্তপ্ত করে তোলে, যেখানে মানবাধিকার সংস্থাগুলো ও আন্তর্জাতিক সম্প্রদায় ফিলিস্তিনিদের সুরক্ষার জন্য দ্রুত পদক্ষেপ নেওয়ার আহ্বান জানিয়েছে।
| ফজর | 3:50 AM ভোর |
|---|---|
| যোহর | 12:04 দুপুর |
| আছর | 4:44 PM বিকাল |
| মাগরিব | 6:50 PM সন্ধ্যা |
| এশা | 8:17 PM রাত |
| জুম্মা | 1.30 pm দুপুর |