| বঙ্গাব্দ

ট্রেন থামিয়ে ২ কোটি ২০ লাখ ডলারের পণ্য লুট, অভিযুক্ত ১৩

রিপোর্টারের নামঃ BDS Bulbul Ahmed
  • আপডেট টাইম : 20-11-2026 ইং
  • 142535 বার পঠিত
ট্রেন থামিয়ে ২ কোটি ২০ লাখ ডলারের পণ্য লুট, অভিযুক্ত ১৩
ছবির ক্যাপশন: ট্রেন থামিয়ে ২ কোটি ২০ লাখ ডলারের পণ্য লুট,

যুক্তরাষ্ট্রে ট্রেন থামিয়ে ২২ মিলিয়ন ডলারের পণ্য চুরি, ১৩ জনের বিরুদ্ধে অভিযোগ

যুক্তরাষ্ট্রে পণ্যবাহী ট্রেন থামিয়ে নাইকি ও ক্রোকসের জুতাসহ ২ কোটি ২০ লাখ ডলারের (২২ মিলিয়ন ডলার) বেশি মূল্যের মালামাল চুরির ঘটনায় ১৩ জনের বিরুদ্ধে অভিযোগ গঠন করা হয়েছে। বৃহস্পতিবার (১৯ নভেম্বর) প্রকাশিত এক ফেডারেল অভিযোগপত্রে এ তথ্য জানানো হয়েছে।

অভিযোগপত্রে বলা হয়েছে, সংঘবদ্ধ এই চক্রটি লস অ্যাঞ্জেলেস ও লং বিচ বন্দর হয়ে যুক্তরাষ্ট্রে আসা অন্তত ৩৬টি পণ্যবাহী ট্রেনকে লক্ষ্যবস্তু বানিয়েছিল। এসব ট্রেনে নামী ব্র্যান্ডের জুতা, বিদ্যুৎচালিত সরঞ্জামসহ বিভিন্ন ধরনের ভোগ্যপণ্য পরিবহন করা হতো।

তদন্তকারীদের মতে, চক্রটি পূর্বনির্ধারিত স্থানে ট্রেনের ব্রেক বিকল করে সেটিকে থামাতে বাধ্য করত। এরপর ট্রেনের বগি থেকে মালামাল নামিয়ে ট্রাকে তুলে সরিয়ে নেওয়া হতো। পরে এসব চুরি করা পণ্য একটি প্রতিষ্ঠানের কাছে বিক্রি করা হতো। প্রতিষ্ঠানটি পরবর্তী সময়ে পণ্যগুলো খোলা বাজারে সরবরাহ করত।

অভিযোগে আরও বলা হয়েছে, অভিযুক্ত ব্যক্তিরা চুরির বিভিন্ন ঘটনার ছবি ও ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমের নিজস্ব গ্রুপে আদান-প্রদান করতেন। এভাবে নিজেদের মধ্যে চুরির কার্যক্রমের তথ্য ও প্রমাণ বিনিময় করতেন তারা।

তাদের বিরুদ্ধে সংঘবদ্ধ অপরাধ এবং আন্তরাজ্য রেলপথে পণ্য চুরির অভিযোগ আনা হয়েছে। আদালতে দোষী সাব্যস্ত হলে প্রত্যেকের ৫ থেকে ২০ বছর পর্যন্ত কারাদণ্ড হতে পারে।

এ ঘটনায় যুক্তরাষ্ট্রের আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর তদন্ত অব্যাহত রয়েছে।

আরও খবর জানতে ভিজিট করুন: বাংলাদেশ প্রতিদিন

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
ফেসবুকে আমরা...
নামাজের সময়সূচী
জাতীয় সঙ্গীত
©সকল কিছুর স্বত্বাধিকারঃ বাংলাদেশ প্রতিদিন সত্যের সন্ধানে সব সময় | আমাদের সাইটের কোন বিষয়বস্তু অনুমতি ছাড়া কপি করা দণ্ডনীয় অপরাধ
সকল কারিগরী সহযোগিতায় BDS Digital Marketing Agency