প্রতিবেদক: বিডিএস বুলবুল আহমেদ
সুপ্রিম কোর্টের হাইকোর্ট বিভাগে নতুন করে ২৫ জন অতিরিক্ত বিচারক নিয়োগ দিয়েছে সরকার। এদের মধ্যে ৯ জন বিচার বিভাগীয় কর্মকর্তা, ৯ জন আইনজীবী এবং ৭ জন আইন কর্মকর্তা রয়েছেন।
আইন, বিচার ও সংসদবিষয়ক মন্ত্রণালয়ের আইন ও বিচার বিভাগ সোমবার (২৫ আগস্ট) রাতে এক প্রজ্ঞাপন জারি করে।
প্রজ্ঞাপনে বলা হয়, সংবিধানের ৯৫(১) অনুচ্ছেদ অনুসারে প্রধান বিচারপতির সঙ্গে পরামর্শক্রমে সংবিধানের ৯৮ অনুচ্ছেদের ক্ষমতাবলে রাষ্ট্রপতি অনধিক দুই বছরের জন্য এই নিয়োগ দিয়েছেন। শপথ গ্রহণের তারিখ থেকে নিয়োগ কার্যকর হবে।
মো. আনোয়ারুল ইসলাম (শাহীন), আইনজীবী, সুপ্রিম কোর্ট
মো. সাইফুল ইসলাম, অতিরিক্ত সচিব, আইন ও বিচার বিভাগ
মো. নুরুল ইসলাম, জেলা ও দায়রা জজ, চট্টগ্রাম
শেখ আবু তাহের, সচিব, আইন ও বিচার বিভাগ
আজিজ আহমদ ভূঞা, রেজিস্ট্রার জেনারেল, সুপ্রিম কোর্ট
রাজিউদ্দিন আহমেদ, আইনজীবী, সুপ্রিম কোর্ট
ফয়সাল হাসান আরিফ, আইনজীবী, সুপ্রিম কোর্ট
এস এম সাইফুল ইসলাম, যুগ্ম সচিব, আইন ও বিচার বিভাগ
মো. আসিফ হাসান, আইনজীবী, সুপ্রিম কোর্ট
মো. জিয়াউল হক, আইনজীবী, সুপ্রিম কোর্ট
দিহিদার মাসুম কবীর, ডেপুটি অ্যাটর্নি জেনারেল
জেসমিন আরা বেগম, জেলা ও দায়রা জজ, হবিগঞ্জ
মুরাদ-এ-মাওলা সোহেল, সচিব, বাংলাদেশ জুডিশিয়াল সার্ভিস কমিশন
মো. জাকির হোসেন, মহানগর দায়রা জজ, ঢাকা
মো. রাফিজুল ইসলাম, সলিসিটর (সিনিয়র জেলা জজ)
মো. মনজুর আলম, ডেপুটি অ্যাটর্নি জেনারেল
মো. লুৎফর রহমান, ডেপুটি অ্যাটর্নি জেনারেল
রেজাউল করিম, ডেপুটি অ্যাটর্নি জেনারেল
ফাতেমা আনোয়ার, আইনজীবী, সুপ্রিম কোর্ট
মাহমুদ হাসান, ডেপুটি অ্যাটর্নি জেনারেল
আবদুর রহমান, আইনজীবী, সুপ্রিম কোর্ট
সৈয়দ হাসান যুবাইর, আইনজীবী, সুপ্রিম কোর্ট
এ এফ এম সাইফুল করিম, ডেপুটি অ্যাটর্নি জেনারেল
উর্মি রহমান, আইনজীবী, সুপ্রিম কোর্ট
এস এম ইফতেখার উদ্দিন মাহমুদ, ডেপুটি অ্যাটর্নি জেনারেল
নিয়োগপ্রাপ্তদের মধ্যে আছেন অ্যাডভোকেট মো. লুৎফর রহমান, যিনি জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) উত্তরাঞ্চলের মুখ্য সংগঠক সারজিস আলমের শ্বশুর। বিচারপতি লুৎফর রহমান এর আগে ডেপুটি অ্যাটর্নি জেনারেল হিসেবে দায়িত্ব পালন করেছেন।
বাংলাদেশে বিচারপতিদের নিয়োগ নিয়ে সবসময়ই রাজনৈতিক দলগুলোর আগ্রহ এবং সমালোচনা থাকে। বিশেষ করে অতিরিক্ত বিচারক নিয়োগকে অনেকে বিচার বিভাগের ভবিষ্যৎ নেতৃত্ব তৈরির কৌশল হিসেবে দেখে। সংবিধান অনুযায়ী, হাইকোর্টের অতিরিক্ত বিচারকরা দুই বছর দায়িত্ব পালনের পর স্থায়ী নিয়োগ পেতে পারেন।
আইন বিশেষজ্ঞরা মনে করছেন, নতুন ২৫ বিচারকের নিয়োগে আদালতের মামলার চাপ কিছুটা লাঘব হবে, তবে বিচার বিভাগের স্বাধীনতা ও যোগ্যতার মানদণ্ড কতটা বজায় রাখা হয়েছে—সে প্রশ্ন উঠতে পারে।
১. আইন, বিচার ও সংসদবিষয়ক মন্ত্রণালয়ের প্রজ্ঞাপন, ২৫ আগস্ট ২০২৫
২. সুপ্রিম কোর্ট প্রশাসন
৩. বাংলাদেশ জুডিশিয়াল সার্ভিস কমিশন
প্রতিবেদক:বিডিএস বুলবুল আহমেদ
আরও খবর জানতে ভিজিট করুন: বাংলাদেশ প্রতিদিন
| ফজর | 3:50 AM ভোর |
|---|---|
| যোহর | 12:04 দুপুর |
| আছর | 4:44 PM বিকাল |
| মাগরিব | 6:50 PM সন্ধ্যা |
| এশা | 8:17 PM রাত |
| জুম্মা | 1.30 pm দুপুর |