কাশ্মীর ইস্যু কেন্দ্র করে ভারত ও পাকিস্তানের মধ্যে চলমান উত্তেজনা সম্পর্কে কথা বলেছেন বাংলাদেশের পররাষ্ট্র উপদেষ্টা মো. তৌহিদ হোসেন। তিনি জানিয়েছেন, বাংলাদেশ এ পরিস্থিতি সমাধানে আলোচনার মাধ্যমে সহায়তার পক্ষে, তবে বাংলাদেশ আগবাড়িয়ে কিছু করার পক্ষে নয়।
রোববার (২৭ এপ্রিল) পররাষ্ট্র মন্ত্রণালয়ে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তৌহিদ হোসেন বলেন, "আমাদের অবস্থান স্পষ্ট, আমরা দক্ষিণ এশিয়ায় শান্তি চাই।" তিনি বলেন, বাংলাদেশ জানে যে, ভারত-পাকিস্তানের মধ্যে দীর্ঘদিন ধরে বিভিন্ন ইস্যুতে সংঘাত চলছে, তবে বাংলাদেশ এ অঞ্চলের মানুষের জন্য বিপদের কারণ হয়ে ওঠা কোনো বড় সংঘাত সৃষ্টি চায় না।
মো. তৌহিদ হোসেন আরও বলেন, বাংলাদেশ যদি ভারত এবং পাকিস্তান তাদের সহায়তা চায়, তবে বাংলাদেশ মধ্যস্থতার ভূমিকা পালন করতে প্রস্তুত। তবে তিনি পরিষ্কার করে জানান, বাংলাদেশ আগ বাড়িয়ে কোনো পদক্ষেপ নিতে চায় না। তিনি বলেন, "আমরা চাইব তারা আলাপ-আলোচনার মাধ্যমে তাদের সমস্যার সমাধান করে ফেলুক।"
এছাড়া, তিনি বলেন, এই বিষয়ে অফিশিয়াল কোনো যোগাযোগ এখনও হয়নি, তবে কিছু দেশের পক্ষ থেকে মধ্যস্থতা প্রস্তাব এসেছে।
এ বিষয়ে বাংলাদেশের পররাষ্ট্র উপদেষ্টা আরও বলেন, "আমরা আশা করি যে, ভারত ও পাকিস্তান নিজেদের মধ্যে আলোচনা করে শান্তিপূর্ণ সমাধানে পৌঁছাবে।" বাংলাদেশের মধ্যস্থতা শুধুমাত্র তখনই হবে যখন দুই দেশ সহযোগিতা চাবে।
| ফজর | 3:50 AM ভোর |
|---|---|
| যোহর | 12:04 দুপুর |
| আছর | 4:44 PM বিকাল |
| মাগরিব | 6:50 PM সন্ধ্যা |
| এশা | 8:17 PM রাত |
| জুম্মা | 1.30 pm দুপুর |