প্রকাশকাল: ১৮ জুলাই ২০২৫ | সংবাদদাতা: নিজস্ব প্রতিবেদক
দেশজুড়ে চিকিৎসক সংকট মোকাবিলায় বাংলাদেশ সরকারি কর্মকমিশনের (পিএসসি) আয়োজনে আজ শুক্রবার (১৮ জুলাই) অনুষ্ঠিত হলো ৪৮তম বিশেষ বিসিএসের লিখিত পরীক্ষা।
সকাল ১০টা থেকে দুপুর ১২টা পর্যন্ত রাজধানীর ২০টি কেন্দ্রে অনুষ্ঠিত এই পরীক্ষা ছিল এমসিকিউ পদ্ধতিতে, যার মাধ্যমে মোট ৩ হাজার চিকিৎসক নিয়োগ দেওয়া হবে।
পিএসসি সূত্রে জানা গেছে, ৪১ হাজার ২৫ পরীক্ষার্থী এবারের পরীক্ষায় অংশগ্রহণ করেছেন। সে হিসেবে প্রতি একটি শূন্য পদের বিপরীতে প্রতিদ্বন্দ্বিতা করেছেন প্রায় ১৪ জন পরীক্ষার্থী।
পিএসসি জানিয়েছে, লিখিত পরীক্ষার ফল আগামী ২১ জুলাই প্রকাশ করা হবে। এরপর দ্রুততম সময়ের মধ্যে মৌখিক পরীক্ষার তারিখ জানিয়ে দেওয়া হবে।
চূড়ান্ত ফল ২২ সেপ্টেম্বর প্রকাশ করা হবে বলে জানায় পিএসসি। এরপরই ২,৭০০ জন সহকারী সার্জন এবং ৩০০ জন সহকারী ডেন্টাল সার্জন নিয়োগ পাবেন।
বিজ্ঞপ্তি প্রকাশ: ২৯ মে ২০২৫
আবেদন সময়: ১ জুন – ২৫ জুন ২০২৫
পরীক্ষার তারিখ ঘোষণা: ৩ জুন
লিখিত পরীক্ষা: ১৮ জুলাই ২০২৫
ফলাফল প্রকাশ: ২১ জুলাই
চূড়ান্ত ফল: ২২ সেপ্টেম্বর
৪৮তম বিশেষ বিসিএসে মোট ৩০০ নম্বরের পরীক্ষা নেওয়া হবে। আজ অনুষ্ঠিত লিখিত পরীক্ষাটি ছিল ২০০ নম্বরের এমসিকিউ। বাকি নম্বর বরাদ্দ থাকবে মৌখিক পরীক্ষার জন্য।
পিএসসি সূত্রে জানা গেছে, এই নিয়োগ প্রক্রিয়া অতীতের তুলনায় দ্রুত সম্পন্ন করার উদ্যোগ নেওয়া হয়েছে যাতে চিকিৎসা সেবায় চলমান সংকট মোকাবিলা করা যায়।
প্রতিবেদক:বিডিএস বুলবুল আহমেদ
আরও খবর জানতে ভিজিট করুন: বাংলাদেশ প্রতিদিন
| ফজর | 3:50 AM ভোর |
|---|---|
| যোহর | 12:04 দুপুর |
| আছর | 4:44 PM বিকাল |
| মাগরিব | 6:50 PM সন্ধ্যা |
| এশা | 8:17 PM রাত |
| জুম্মা | 1.30 pm দুপুর |