চিত্রনায়িকা পরীমনি ব্যবসায়ী নাসির উদ্দিন মাহমুদকে মারধর, ভাঙচুর এবং ভয়ভীতি দেখানোর মামলায় সোমবার (২৭ জানুয়ারি) ঢাকার চিফ জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে হাজির হয়ে জামিন পেয়েছেন। আদালত তার বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি করেছিল এবং ৯ মাস পর হাজির না হওয়ায় ক্ষোভ প্রকাশ করেন বিচারক। তবে, এক হাজার টাকার বণ্ডে জামিন মঞ্জুর করা হয়।
জামিন পাওয়ার পর পরীমনি বলেন, "আমি আইনের প্রতি শ্রদ্ধাশীল। আমার বিশ্বাস ছিলো আমি জামিন পাবো। আশা করছি ন্যায়বিচার পাবো।" তিনি তার পাশে থাকার জন্য সবাইকে ধন্যবাদ জানান। ফেসবুকে স্ট্যাটাস দেওয়ার পর মামলাটি হয়েছে কিনা—এ বিষয়ে প্রশ্নের জবাবে পরীমনি বলেন, “আমি কিছু বলতে চাই না।”
এর আগে, গত বছর ১৮ মার্চ নাসির উদ্দিন মাহমুদকে মারধর, ভাঙচুর এবং ভয়ভীতি দেখানোর সত্যতা পেয়ে পিবিআই তদন্ত প্রতিবেদন দাখিল করে। ১৮ এপ্রিল আদালত তদন্ত প্রতিবেদন গ্রহণ করে পরীমনিকে হাজির হতে সমন জারি করেন। পরবর্তীতে ২৬ জুন আদালতে আত্মসমর্পণ করেন পরীমনি।
২০২২ সালের ৬ জুলাই, মামলাটি দায়ের করেন ঢাকার সাভারের বোট ক্লাবের পরিচালক নাসির উদ্দিন মাহমুদ।
| ফজর | 3:50 AM ভোর |
|---|---|
| যোহর | 12:04 দুপুর |
| আছর | 4:44 PM বিকাল |
| মাগরিব | 6:50 PM সন্ধ্যা |
| এশা | 8:17 PM রাত |
| জুম্মা | 1.30 pm দুপুর |