ব্রিটিশ ফুটবল এজেন্ট জনাথন বার্নেটের বিরুদ্ধে যৌন নির্যাতনের অভিযোগ
বিশ্বখ্যাত ব্রিটিশ ফুটবল এজেন্ট জনাথন বার্নেট বিরুদ্ধে গুরুতর অভিযোগ উঠেছে। এক নারী, যিনি ‘জেন ডো’ (ছদ্মনাম) নামে পরিচিত, তাঁকে ছয় বছর ধরে যৌন নির্যাতন ও ধর্ষণের শিকার হওয়ার অভিযোগ করেছেন। অভিযোগে বলা হয়েছে, বার্নেট ২০১৭ সালে অস্ট্রেলিয়া থেকে এই নারীকে যুক্তরাজ্যে পাচার করেন এবং সেখানে তাকে তার যৌন দাসী হিসেবে আটকে রেখে অন্তত ৩৯ বার ধর্ষণ করেন।
যুক্তরাষ্ট্রের লস অ্যাঞ্জেলস শহরের একটি জেলা আদালতে দেওয়ানি মামলা দায়ের করা হয়েছে, যেখানে বার্নেটকে অভিযুক্ত করা হয়েছে। মামলার বিবরণ অনুযায়ী, বার্নেট ২০১৭ সালে জেন ডো-কে তার কিশোর সন্তানদের নিয়ে যুক্তরাজ্যে নিয়ে আসেন, যেখানে তাকে নিয়মিত যৌন নির্যাতনের শিকার হতে হয়। অভিযোগ অনুযায়ী, বার্নেট তাকে তার ‘মালিক’ হিসেবে পরিচয় দিয়ে শারীরিকভাবে নির্যাতন শুরু করেন।
৭৫ বছর বয়সী জনাথন বার্নেট ফুটবলের জগতের এক নামকরা এজেন্ট, যিনি গ্যারেথ বেল এবং জ্যাক গ্রিলিশ এর মতো ফুটবল তারকাদের এজেন্ট হিসেবে দায়িত্ব পালন করেছেন। তবে, বার্নেট সমস্ত অভিযোগ অস্বীকার করেছেন এবং বলেছেন, “এই অভিযোগগুলোর কোনো ভিত্তি নেই এবং এগুলি সম্পূর্ণ মিথ্যা।”
জনাথন বার্নেট ও জেন ডো এর প্রথম পরিচয় ১৯৯০ এর দশকে লন্ডন এ এক পেশাদার ক্রীড়াবিদের মাধ্যমে ঘটে। পরে ২০১৭ সালে তারা আবার অনলাইনে যোগাযোগ করেন এবং সরাসরি দেখা করেন। কয়েক সপ্তাহের মধ্যেই জেন ডো তার সন্তানদের নিয়ে যুক্তরাজ্যে চলে যান, যেখানে বার্নেট তার স্থানান্তরের ব্যয় বহন করেন।
মামলার বিবরণে দাবি করা হয়েছে, বার্নেট তার অফিসিয়াল ইমেইল অ্যাকাউন্টে ‘দাসী’ বলে ওই নারীকে উল্লেখ করতেন এবং তাকে নিয়মিত শারীরিকভাবে নির্যাতন করতেন। সিএএ স্টেলার, আইসিএম এবং স্টেলার গ্রুপ-এর বিরুদ্ধে অভিযোগ আনা হয়েছে যে, তারা ২০১৭ থেকে ২০২৩ সালের মধ্যে সন্দেহজনক আর্থিক লেনদেন লক্ষ্য করেও কোনো ব্যবস্থা নেয়নি।
সিএএ (Creative Artists Agency) জানিয়েছে, জেন ডো এর আইনজীবীরা আর্থিক ক্ষতিপূরণের দাবি উত্থাপন করার পর তারা প্রথম ২০২৪ সালের জানুয়ারিতে এই অভিযোগের কথা জানতে পারে। সিএএ আরও জানায়, “জেন ডো কখনো আমাদের কর্মচারী, পরামর্শক বা ঠিকাদার ছিলেন না। তাদের সঙ্গে আমাদের কোনো ব্যবসায়িক সম্পর্কও ছিল না। অভিযোগের গুরুত্ব উপলব্ধি করে আমরা তাকে আইনি পরামর্শ গ্রহণের মাধ্যমে যুক্তরাজ্যের আইন প্রয়োগকারী সংস্থার সঙ্গে যোগাযোগ করতে পরামর্শ দিয়েছি।”
জনাথন বার্নেট ২০২৪ সালের ফেব্রুয়ারি মাসে সিএএ স্টেলার থেকে পদত্যাগ করেন। এর আগে, ২০১৯ সালে ফোর্বস ম্যাগাজিন তাকে বিশ্বের সবচেয়ে ক্ষমতাধর ক্রীড়া এজেন্ট হিসেবে অভিহিত করে। ১৯৯৪ সালে লন্ডনভিত্তিক স্পোর্টস এজেন্সি স্টেলার গ্রুপ প্রতিষ্ঠার পর থেকেই তিনি এই ব্যবসায় নেতৃত্ব দিয়ে আসছিলেন।
এই মামলার মাধ্যমে ফুটবল জগতের প্রভাবশালী ব্যক্তিদের বিরুদ্ধে গুরুতর অভিযোগ উঠেছে, যা তাদের প্রতি জনগণের আস্থা প্রশ্নবিদ্ধ করেছে। আইনজীবীরা এই ঘটনায় দ্রুত পদক্ষেপ নেয়ার আহ্বান জানাচ্ছেন, এবং সংশ্লিষ্ট কর্তৃপক্ষও বিষয়টি নিয়ে তদন্ত চালাচ্ছে।
প্রতিবেদক: BDS Bulbul Ahmed
আরও খবর জানতে ভিজিট করুন: বাংলাদেশ প্রতিদিন
| ফজর | 3:50 AM ভোর |
|---|---|
| যোহর | 12:04 দুপুর |
| আছর | 4:44 PM বিকাল |
| মাগরিব | 6:50 PM সন্ধ্যা |
| এশা | 8:17 PM রাত |
| জুম্মা | 1.30 pm দুপুর |