ঢাকা, ১৩ জুলাই ২০২৫:
দেশে গণতান্ত্রিক ধারায় ফিরতে নির্বাচন এবং সংস্কার প্রক্রিয়া দুটি একসাথে চলমান বলে মন্তব্য করেছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। তিনি বলেন, “সংস্কার কর্মসূচিগুলো নির্ধারিত সময়সূচি অনুযায়ী অগ্রসর হচ্ছে এবং বিচার বিভাগেও কিছু উন্নতি হয়েছে।”
তিনি বলেন, “গণতান্ত্রিক রাষ্ট্রে মতবিরোধ, আলোচনা, বিতর্ক – এটাই স্বাভাবিক। কিন্তু আমরা সবাই যদি একটু সহযোগিতা করি, তাহলে আইন-শৃঙ্খলা পরিস্থিতিও আগের চেয়ে ভালো হবে। সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় হচ্ছে, আমরা এখন একটি জাতীয় নির্বাচনের দিকে এগিয়ে যাচ্ছি।”
বিএনপি মহাসচিব জানান, “ইতোমধ্যে লন্ডনে ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান এবং প্রধান উপদেষ্টার মধ্যে বৈঠক অনুষ্ঠিত হয়েছে। সেখানে নেওয়া সিদ্ধান্ত অনুযায়ী আমরা ফেব্রুয়ারির মধ্যে জাতীয় সংসদ নির্বাচন অনুষ্ঠিত হবে বলে আশা করছি।”
তিনি বলেন, “এই নির্বাচন সফলভাবে হলে, দেশ একটি নির্ধারিত ট্র্যাকে উঠবে এবং রাজনৈতিক স্থিতিশীলতা ফিরবে।”
বিভিন্ন মহলের দাবি, সংস্কার ছাড়া নির্বাচন হলে বিএনপি ফ্যাসিবাদ কায়েম করবে— এমন অভিযোগকে মির্জা ফখরুল ‘ভিত্তিহীন ও বিভ্রান্তিকর’ বলে অভিহিত করেন।
তিনি বলেন, “আমাদের দল শুরু থেকেই বলছে, সংস্কার কমিশনের প্রস্তাবগুলো নিয়ে জাতীয় ঐকমত্যের ভিত্তিতে সিদ্ধান্ত নেওয়া হবে। সব বিষয়ে একমত হওয়া সম্ভব না— মতবিরোধ থাকবেই। যেগুলোতে একমত হবো, তা বাস্তবায়ন করা হবে। আর যেগুলোতে মতভেদ থাকবে, সেগুলো ভবিষ্যতের পার্লামেন্টে আলোচনা হবে।”
মির্জা ফখরুল বলেন, “সংবিধান সংশোধন হোক বা রিফর্ম— সব কিছুতেই জনগণের মতামত সবচেয়ে গুরুত্বপূর্ণ। আর জনগণের অভিমত জানার একমাত্র উপায় হচ্ছে সুষ্ঠু নির্বাচন ও কার্যকর পার্লামেন্ট।”
প্রতিবেদক: BDS
Bulbul Ahmed
আরও খবর জানতে ভিজিট করুন: বাংলাদেশ প্রতিদিন
| ফজর | 3:50 AM ভোর |
|---|---|
| যোহর | 12:04 দুপুর |
| আছর | 4:44 PM বিকাল |
| মাগরিব | 6:50 PM সন্ধ্যা |
| এশা | 8:17 PM রাত |
| জুম্মা | 1.30 pm দুপুর |