নিজস্ব প্রতিবেদক | ঢাকা | ২১ আগস্ট ২০২৫
আকাশপথে ভ্রমণকারীদের স্বার্থ রক্ষায় বিমান টিকিটের অস্বাভাবিক মূল্যবৃদ্ধি ও সিন্ডিকেট প্রতিরোধে কঠোর পদক্ষেপের ঘোষণা দিয়েছে সরকার। বৃহস্পতিবার বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রণালয়ের উপসচিব মির্জা মুরাদ হাসান বেগ স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
বিজ্ঞপ্তিতে বলা হয়, গত ১১ ফেব্রুয়ারি মন্ত্রণালয় থেকে জারি করা পরিপত্রের নির্দেশনা যথাযথভাবে মানা হয়নি। বিশেষ করে এয়ার টিকিটের গায়ে বিক্রয়মূল্য উল্লেখ করার বাধ্যবাধকতা উপেক্ষা করা হয়েছে।
এবার স্পষ্ট নির্দেশনা দেওয়া হলো—
সব এজেন্সিকে টিকিটে এজেন্সির নাম, লাইসেন্স নম্বর এবং বিক্রয়মূল্য উল্লেখ করতে হবে।
যাত্রীদেরও ক্রয়কৃত টিকিটে এ তথ্য সঠিকভাবে আছে কিনা যাচাই করতে হবে।
কোনোভাবেই অনিবন্ধিত এজেন্সি থেকে টিকিট কেনা যাবে না।
বিজ্ঞপ্তিতে আরও বলা হয়, কোনো এজেন্সি যদি অস্বাভাবিক দামে টিকিট বিক্রি করে বা সিন্ডিকেটের সঙ্গে যুক্ত থাকে, তবে তাদের নিবন্ধন বাতিলসহ কঠোর ব্যবস্থা নেওয়া হবে।
এ পদক্ষেপ জনস্বার্থে নেওয়া হয়েছে এবং এটি অবিলম্বে কার্যকর হবে বলে বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়েছে।
প্রতিবেদক:বিডিএস বুলবুল আহমেদ
আরও খবর জানতে ভিজিট করুন: বাংলাদেশ প্রতিদিন
| ফজর | 3:50 AM ভোর |
|---|---|
| যোহর | 12:04 দুপুর |
| আছর | 4:44 PM বিকাল |
| মাগরিব | 6:50 PM সন্ধ্যা |
| এশা | 8:17 PM রাত |
| জুম্মা | 1.30 pm দুপুর |