দুর্গাপূজা সুষ্ঠুভাবে সম্পন্ন হবে, গুজব রুখতে প্রস্তুত আইনশৃঙ্খলা বাহিনী: স্বরাষ্ট্র উপদেষ্টা
প্রতিবেদক : বিডিএস বুলবুল আহমেদ
স্বরাষ্ট্র উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল (অব.) মো. জাহাঙ্গীর আলম চৌধুরী আশ্বাস দিয়েছেন যে, সারাদেশে শারদীয় দুর্গাপূজা সুষ্ঠু ও শান্তিপূর্ণভাবে সম্পন্ন হবে। তিনি বলেন, এ নিয়ে কোনো শঙ্কা নেই। তবে প্রতিবেশী দেশ ও ফ্যাসিস্টের সহযোগীরা সামাজিক যোগাযোগমাধ্যমে গুজব ছড়ানোর চেষ্টা করবে।
রোববার (২৮ সেপ্টেম্বর) সচিবালয়ে কোর কমিটির বৈঠক শেষে সাংবাদিকদের এ কথা জানান তিনি।
স্বরাষ্ট্র উপদেষ্টা বলেন—
“প্রতিবেশী দেশ ও ফ্যাসিস্টের সহযোগিরা মিথ্যা খবর সামাজিক যোগাযোগমাধ্যমে প্রচার করে। জনগণের সামনে সঠিক তথ্য তুলে ধরতে হবে এবং বিভ্রান্তি রুখতে হবে।”
তিনি হুঁশিয়ারি দেন, গুজব ছড়িয়ে সাম্প্রদায়িক সম্প্রীতি বিনষ্টের চেষ্টা করলে কঠোর ব্যবস্থা নেওয়া হবে।
দুর্গাপূজাকে ঘিরে অভূতপূর্ব নিরাপত্তা ব্যবস্থা নেওয়া হয়েছে:
সশস্ত্র বাহিনীর ১ লাখ সদস্য মোতায়েন থাকবে।
পুলিশের ৭০ হাজার সদস্য ও ৪৩০ প্লাটুন মাঠে থাকবে।
বিজিবি ও অন্যান্য বাহিনীও দায়িত্ব পালন করবে।
সমাজকল্যাণ ও মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রণালয়ের পক্ষ থেকে বহুসংখ্যক স্বেচ্ছাসেবকও মাঠে থাকবে।
আসন্ন জাতীয় সংসদ নির্বাচন নিয়ে তিনি বলেন—
“প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস যুক্তরাষ্ট্র সফরে থাকলেও ফেব্রুয়ারিতে নির্বাচন হবে বলে ঘোষণা দিয়েছেন।”
ভোটকে সামনে রেখে স্বরাষ্ট্র মন্ত্রণালয় প্রয়োজনীয় প্রস্তুতি নিচ্ছে।
সাম্প্রতিক খাগড়াছড়ির ঘটনাকে কেন্দ্র করে তিনি জানান, পার্বত্য চট্টগ্রাম বিষয়ক উপদেষ্টা সুপ্রদীপ চাকমা ইতোমধ্যেই সব পক্ষকে নিয়ে বসেছেন। সরকারের পক্ষ থেকে সেখানে শান্তি ও সম্প্রীতি বজায় রাখতে আলোচনা চলছে।
স্বরাষ্ট্র মন্ত্রণালয় ব্রিফিং
কোর কমিটির বৈঠকের সরকারি নথি
প্রতিবেদক:বিডিএস বুলবুল আহমেদ
আরও খবর জানতে ভিজিট করুন: বাংলাদেশ প্রতিদিন
| ফজর | 3:50 AM ভোর |
|---|---|
| যোহর | 12:04 দুপুর |
| আছর | 4:44 PM বিকাল |
| মাগরিব | 6:50 PM সন্ধ্যা |
| এশা | 8:17 PM রাত |
| জুম্মা | 1.30 pm দুপুর |