| বঙ্গাব্দ

রাশিয়ার সঙ্গে জ্বালানি যুদ্ধবিরতিতে প্রস্তুত ইউক্রেন: জেলেনস্কি

রিপোর্টারের নামঃ BDS Bulbul Ahmed
  • আপডেট টাইম : 23-09-2026 ইং
  • 57663 বার পঠিত
রাশিয়ার সঙ্গে জ্বালানি যুদ্ধবিরতিতে প্রস্তুত ইউক্রেন: জেলেনস্কি
ছবির ক্যাপশন: যুদ্ধবিরতিতে প্রস্তুত ইউক্রেন: জেলেনস্কি

রাশিয়ার সঙ্গে ‘জ্বালানি যুদ্ধবিরতিতে’ প্রস্তুত ইউক্রেন: জেলেনস্কি

প্রতিবেদক: বুলবুল আহমেদ

রাশিয়ার সঙ্গে দ্বিপক্ষীয়ভাবে ‘জ্বালানি যুদ্ধবিরতি’ করতে ইউক্রেন প্রস্তুত বলে জানিয়েছেন দেশটির প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি। নিউইয়র্কে যুক্তরাষ্ট্র ও যুক্তরাজ্যের নেতাদের সঙ্গে পৃথক বৈঠকের পর তিনি এ কথা বলেন। একই সঙ্গে রাশিয়া ইউক্রেনে ‘নতুন করে বড় ধরনের হামলার’ প্রস্তুতি নিচ্ছে বলেও সতর্ক করেছেন তিনি।

মঙ্গলবার টেলিগ্রামে দেওয়া এক পোস্টে জেলেনস্কি এ সতর্কবার্তা দেন। জাতিসংঘ সাধারণ পরিষদের অধিবেশনে যোগ দিতে নিউইয়র্কে থাকা জেলেনস্কি যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্টের সঙ্গে বৈঠক করেন। তিনি জানান, বৈঠকে রাশিয়ার পূর্ণমাত্রার আগ্রাসন বন্ধের উপায় নিয়ে আলোচনা হয়েছে। সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে দেওয়া পোস্টে জেলেনস্কি বৈঠককে ‘ইতিবাচক ও ফলপ্রসূ’ বলে উল্লেখ করেন। তিনি বলেন, যুক্তরাষ্ট্র ও ইউক্রেন উভয়েই চায় শীত আসার আগেই এই অর্থহীন রুশ যুদ্ধের অবসান হোক। আমরা সম্ভাব্য উত্তেজনা প্রশমনের পদক্ষেপ নিয়ে আলোচনা করেছি, যা কূটনীতির পথ খুলে দিতে পারে।

নিউইয়র্কে জাতিসংঘ সদর দপ্তরে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে জেলেনস্কি আরও বলেন, আমরা জ্বালানি যুদ্ধবিরতির জন্য প্রস্তুত। তারা যদি আমাদের ডিজেল, শোধনাগারসহ অন্যান্য স্থাপনায় হামলা না চায়, তাহলে আমরাও প্রস্তুত। তবে তাদেরও আমাদের বিদ্যুৎ, গরমের ব্যবস্থা ও পানি সরবরাহের মতো জ্বালানি অবকাঠামোয় হামলা বন্ধ করতে হবে।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
ফেসবুকে আমরা...
নামাজের সময়সূচী
জাতীয় সঙ্গীত
©সকল কিছুর স্বত্বাধিকারঃ বাংলাদেশ প্রতিদিন সত্যের সন্ধানে সব সময় | আমাদের সাইটের কোন বিষয়বস্তু অনুমতি ছাড়া কপি করা দণ্ডনীয় অপরাধ
সকল কারিগরী সহযোগিতায় BDS Digital Marketing Agency