| বঙ্গাব্দ

যুদ্ধবিরতি চুক্তির অংশ হিসেবে ইসরায়েলি জিম্মিদের মুক্তি দিল হামাস

রিপোর্টারের নামঃ BDS Bulbul Ahmed
  • আপডেট টাইম : 01-02-2025 ইং
  • 3824502 বার পঠিত
যুদ্ধবিরতি চুক্তির অংশ হিসেবে ইসরায়েলি জিম্মিদের মুক্তি দিল হামাস
ছবির ক্যাপশন: দক্ষিণ গাজায় হামাসের হাতে মুক্তি পেলেন তিন ইসরায়েলি নাগরিক, বিশ্বে প্রশংসিত মানবিক পদক্ষেপ।

তিন ইসরায়েলি জিম্মিকে মুক্তি দিলো হামাস

যুদ্ধবিরতি চুক্তির অংশ হিসেবে ফিলিস্তিনের স্বাধীনতাকামী সশস্ত্র গোষ্ঠী হামাস তিন ইসরায়েলি জিম্মিকে মুক্তি দিয়েছে। ১ ফেব্রুয়ারি, শনিবার, দক্ষিণ গাজার খান ইউনিস ও গাজা সিটিতে রেড ক্রসের কাছে হস্তান্তর করা হয় ইয়ারদেন বিবাস (৩৪), কিথ সিগেল (৬৫) এবং অফার ক্যালদেরন (৫৩) নামে তিন ইসরায়েলি নাগরিককে।

হামাসের পক্ষ থেকে জানানো হয়েছে, মুক্তি পাওয়া এই তিন জিম্মির বিনিময়ে শনিবারই ইসরায়েল ১৮৩ ফিলিস্তিনি বন্দিকে মুক্তি দেবে। মুক্তির সময় কোনও বিশৃঙ্খলা হয়নি, তবে আগের বৃহস্পতিবারের হস্তান্তরের সময় কিছু বিশৃঙ্খল পরিস্থিতি তৈরি হয়েছিল।

এই বন্দি বিনিময় হামাস এবং ইসরায়েলের মধ্যে চলমান যুদ্ধবিরতির চুক্তির আওতায় হয়েছে।

আরও পড়ুন

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
ফেসবুকে আমরা...
নামাজের সময়সূচী
জাতীয় সঙ্গীত
©সকল কিছুর স্বত্বাধিকারঃ বাংলাদেশ প্রতিদিন সত্যের সন্ধানে সব সময় | আমাদের সাইটের কোন বিষয়বস্তু অনুমতি ছাড়া কপি করা দণ্ডনীয় অপরাধ
সকল কারিগরী সহযোগিতায় BDS Digital Marketing Agency