মার্কিন যুক্তরাষ্ট্রের ৪৭তম প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ভ্যাটিকানের নতুন নির্বাচিত পোপ কার্ডিনাল রবার্ট ফ্রান্সিস প্রেভস্ট-কে অভিনন্দন জানিয়েছেন। বৃহস্পতিবার (৯ মে) ব্রিটিশ সংবাদমাধ্যম বিবিসি নিউজ এক প্রতিবেদনে জানায়, এই নির্বাচিত পোপ পোপ লিও চতুর্দশ নাম ধারণ করেছেন এবং ক্যাথলিক চার্চের ইতিহাসে প্রথম আমেরিকান পোপ হিসেবে দায়িত্ব নিচ্ছেন।
প্রেসিডেন্ট ট্রাম্প তার সামাজিক যোগাযোগমাধ্যম ট্রুথ সোশ্যাল-এ পোস্ট করে কার্ডিনাল রবার্ট ফ্রান্সিস প্রেভস্টকে অভিনন্দন জানান। তিনি বলেন, "অভিনন্দন কার্ডিনাল রবার্ট ফ্রান্সিস প্রেভস্ট, যিনি এইমাত্র পোপ নির্বাচিত হয়েছেন। প্রথম আমেরিকান পোপের জন্ম আমাদের জন্য গর্বের। কী উত্তেজনাপূর্ণ মুহূর্ত! মার্কিন যুক্তরাষ্ট্রের জন্য এটি এক মহান সম্মান। আমি পোপ লিও চতুর্দশের সাথে সাক্ষাতের অপেক্ষায় রয়েছি। আশা করছি এটি হবে অত্যন্ত অর্থবহ এক মুহূর্ত!"
বিশেষজ্ঞরা মনে করছেন, এই নির্বাচন মার্কিন-ভ্যাটিকান সম্পর্কের মধ্যে নতুন গতিশীলতা আনতে পারে। বিশেষ করে প্রেসিডেন্ট ট্রাম্প এবং পোপের প্রথম বৈঠক বৈশ্বিক নীতিতে উল্লেখযোগ্য প্রভাব ফেলতে পারে। বিশেষ করে জলবায়ু পরিবর্তন, অভিবাসন নীতি, এবং গরিব দেশগুলোর জন্য ঋণ মওকুফের ক্ষেত্রে নতুন পোপের ভূমিকা গুরুত্বপূর্ণ হতে পারে।
| ফজর | 3:50 AM ভোর |
|---|---|
| যোহর | 12:04 দুপুর |
| আছর | 4:44 PM বিকাল |
| মাগরিব | 6:50 PM সন্ধ্যা |
| এশা | 8:17 PM রাত |
| জুম্মা | 1.30 pm দুপুর |