| বঙ্গাব্দ

ইয়েমেনে সৌদির বিমান হামলায় নারী-শিশুসহ নিহত ৯

রিপোর্টারের নামঃ BDS Bulbul Ahmed
  • আপডেট টাইম : 24-10-2026 ইং
  • 20566 বার পঠিত
ইয়েমেনে সৌদির বিমান হামলায় নারী-শিশুসহ নিহত ৯
ছবির ক্যাপশন: বিমান হামলায় নারী-শিশুসহ নিহত ৯

ইয়েমেনে দুই দিনের বিমান হামলায় নারী ও শিশুসহ ৯ জন নিহত, সৌদি আরবকে দায়ী করল হুথিরা

প্রতিবেদক: বুলবুল আহমেদ

ইয়েমেনে দুই দিনের বিমান হামলায় নারী ও শিশুসহ অন্তত ৯ জন নিহত হয়েছেন বলে দাবি করেছে ইরান-সমর্থিত হুথি বিদ্রোহীরা। এসব হামলার জন্য সৌদি আরবকে দায়ী করেছে গোষ্ঠীটি। তবে এ বিষয়ে এখন পর্যন্ত সৌদি আরবের কোনো আনুষ্ঠানিক বক্তব্য পাওয়া যায়নি।

হুথিদের নিয়ন্ত্রণাধীন স্বাস্থ্য মন্ত্রণালয়ের তথ্য অনুযায়ী, শনিবার রাজধানী সানায় পৃথক দুটি বিমান হামলায় পাঁচজন নিহত হন। নিহতদের মধ্যে একজন নারী ও একটি শিশু রয়েছে।

একই দিন হুথিদের গণমাধ্যম কেন্দ্র জানায়, দেশটির তাইজ প্রদেশের উপকূলীয় শহর মোখায় দফায় দফায় বিমান হামলা চালানো হয়েছে। সেপ্টেম্বরের শুরুর দিকে শহরটি দখলে নেয় হুথিরা। তবে হামলায় কী ধরনের স্থাপনা বা লক্ষ্যবস্তুতে আঘাত হানা হয়েছে, সে বিষয়ে বিস্তারিত জানায়নি গণমাধ্যম কেন্দ্রটি।

এর আগে শুক্রবার তাইজ শহরের কাছে হিবা এলাকায় একটি বাড়িতে বিমান হামলায় একই পরিবারের চারজন নিহত হন। তাদের মধ্যে দুজন নারী ও দুটি শিশু ছিলেন।

ইয়েমেনে নতুন করে গৃহযুদ্ধের তীব্রতা বাড়ার মধ্যে সৌদি আরব ও ইরান-সমর্থিত হুথিদের মধ্যে সংঘাতও বেড়েছে। সাম্প্রতিক হামলাগুলোর জন্য সৌদি আরবকে দায়ী করেছে হুথিরা। এ বিষয়ে মন্তব্য জানতে সৌদি কর্তৃপক্ষের সঙ্গে যোগাযোগ করা হলেও তারা সাড়া দেয়নি।

আরও খবর জানতে ভিজিট করুন: বাংলাদেশ প্রতিদিন

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
ফেসবুকে আমরা...
নামাজের সময়সূচী
জাতীয় সঙ্গীত
©সকল কিছুর স্বত্বাধিকারঃ বাংলাদেশ প্রতিদিন সত্যের সন্ধানে সব সময় | আমাদের সাইটের কোন বিষয়বস্তু অনুমতি ছাড়া কপি করা দণ্ডনীয় অপরাধ
সকল কারিগরী সহযোগিতায় BDS Digital Marketing Agency