প্রতিবেদক: বুলবুল আহমেদ
অসংখ্য ডিসেম্বর আসবে এবং চলে যাবে, কিন্তু সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা আর কখনো বাংলাদেশে ফিরবেন না বলে মন্তব্য করেছেন প্রধানমন্ত্রীর রাজনৈতিক সহকারী রাশেদ খাঁন। তিনি স্পষ্ট ভাষায় বলেন, দেশে ফেরা তো দূরের কথা, সাবেক এই প্রধানমন্ত্রীর কবর বাংলাদেশে দেওয়ার মতো ন্যূনতম সাহসও কার্যক্রম নিষিদ্ধ ঘোষিত আওয়ামী লীগের নেই।
শুক্রবার (৯ অক্টোবর ২০২৬) সকালে মাগুরায় বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে নিহত জেলা জাতীয়তাবাদী ছাত্রদলের যুগ্ম সাধারণ সম্পাদক মেহেদী হাসান রব্বির কবর জিয়ারত শেষে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এসব কথা বলেন।
আওয়ামী লীগের কঠোর সমালোচনা করে রাশেদ খাঁন বলেন, “আওয়ামী লীগ বাংলাদেশ থেকে পালিয়ে গেছে। তারা মূলত ভারতের একটি রাজনৈতিক এক্সটেনশন ছিল। সেই এক্সটেনশনের অধিকাংশই ইতোমধ্যে পালিয়ে গেলেও কিছু দোসর এখনো বিভিন্ন স্থানে হম্বিতম্বি করার চেষ্টা করছে। তবে তাদের রাজনৈতিকভাবে মোকাবিলা করার জন্য একাই ছাত্রদল যথেষ্ট; অন্য কোনো সহযোগী সংগঠনের প্রয়োজন হবে না।”
শেখ হাসিনাকে দেশে ফিরিয়ে আনার বিষয়ে কোনো বিদেশি চাপ রয়েছে কি না—এমন প্রশ্নের জবাবে তিনি জানান, আমেরিকা কিংবা ভারতের কাছে কোনো ধরনের মাথানত করে বিএনপি রাষ্ট্র পরিচালনা করবে না। শেখ হাসিনাকে দেশে ফিরিয়ে আনতে যুক্তরাষ্ট্র বা ভারত বর্তমানে বাংলাদেশকে কোনো চাপ দিচ্ছে কি না, সে বিষয়ে তার জানা নেই।
ভারতীয় হাইকমিশনারকে উদ্দেশ করে প্রধানমন্ত্রীর রাজনৈতিক সহকারী বলেন, শেখ হাসিনা একজন অবৈধ দখলদার ছিলেন। তাকে নিজেদের ভূখণ্ডে আশ্রয় দিয়ে ভারত এ দেশের সাধারণ জনগণের সঙ্গে চরম অন্যায় করেছে। বাংলাদেশের আপামর জনগণের সঙ্গে সম্পর্ক স্বাভাবিক করতে হলে শেখ হাসিনাসহ শহীদ ওসমান হাদির হত্যাকারীরা যারা বর্তমানে ভারতে পালিয়ে রয়েছে, তাদের অবিলম্বে বাংলাদেশ সরকারের কাছে হস্তান্তর করতে হবে। এর ব্যত্যয় ঘটলে ভারতের সঙ্গে সম্পর্ক স্বাভাবিক হওয়ার কোনো সুযোগ নেই।
একাত্তরের প্রসঙ্গ টেনে তিনি বলেন, একাত্তরে নিজেদের চূড়ান্ত পরাজয় বুঝতে পেরে পাকিস্তানি হানাদার বাহিনী যেভাবে দেশের বরেণ্য বুদ্ধিজীবী ও গুরুত্বপূর্ণ ব্যক্তিদের হত্যা করে দেশকে মেধাশূন্য করতে চেয়েছিল, ঠিক একইভাবে শেখ হাসিনাও পতন নিশ্চিত বুঝে নির্বিচারে ছাত্র-জনতার ওপর গুলি চালানোর নির্দেশ দিয়েছিলেন। ২০২৪ সালের ৪ জুলাই মাগুরায় ছাত্রদল নেতা মেহেদী হাসান রব্বিকেও একইভাবে গুলি করে হত্যা করা হয়।
এ সময় জামায়াতে ইসলামীর আমিরের কঠোর সমালোচনা করে তিনি অভিযোগ করেন, সরকার পতনের এক মাসের মাথাতেই আওয়ামী লীগকে সাধারণ ক্ষমা করে জামায়াত মানবতাবিরোধী অপরাধ করেছে এবং জুলাইয়ের রক্তকে বিক্রি করে সংসদের আসন ভাগাভাগি করা হয়েছে। পাশাপাশি, জুলাই আন্দোলনে জাতীয় নাগরিক পার্টি (এনসিপি) গুরুত্বপূর্ণ ভূমিকা রাখলেও অন্তর্বর্তীকালীন সরকারের ১৮ মাসের শাসনামলে তারা সারা দেশে লুটপাট চালিয়েছে বলে দাবি করেন তিনি। তার মতে, এ গোষ্ঠী আরও কিছুদিন সুযোগ পেলে আওয়ামী লীগকেও ছাড়িয়ে যেত এবং বর্তমানে তারা আবার আওয়ামী লীগের সঙ্গে গোপন আঁতাত করছে।
সাংবাদিকদের সঙ্গে কথা বলা শেষে রাশেদ খাঁন শহীদ মেহেদী হাসান রব্বির বাসভবনে যান, তার পরিবারের সদস্যদের সঙ্গে সাক্ষাৎ করেন এবং তাদের খোঁজখবর নেন। এ সময় মাগুরা জেলা ছাত্রদলের বিভিন্ন পর্যায়ের
| ফজর | 3:50 AM ভোর |
|---|---|
| যোহর | 12:04 দুপুর |
| আছর | 4:44 PM বিকাল |
| মাগরিব | 6:50 PM সন্ধ্যা |
| এশা | 8:17 PM রাত |
| জুম্মা | 1.30 pm দুপুর |