দেশের বন্যা পরিস্থিতি অবনতি হওয়ায়, টেলিযোগাযোগ সেবা সচল রাখার জন্য জরুরি পদক্ষেপ নিয়েছে ডাক, টেলিযোগাযোগ ও তথ্যপ্রযুক্তি মন্ত্রণালয়। বিশেষ করে ফেনী, নোয়াখালী ও কুমিল্লার বন্যা উপদ্রুত এলাকাগুলোতে মোবাইল নেটওয়ার্ক সচল রাখতে ডিজেল জেনারেটরের মাধ্যমে জরুরি ব্যবস্থা গ্রহণ করা হয়েছে।
ডাক, টেলিযোগাযোগ ও তথ্যপ্রযুক্তি মন্ত্রণালয়ের প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী ফয়েজ আহমদ তৈয়্যব শুক্রবার এক ফেসবুক পোস্টে এ তথ্য জানান। তিনি জানান, ‘বন্যা পরিস্থিতির অবনতির সাথে সাথে আমরা ফেনী, নোয়াখালী ও কুমিল্লা এলাকার বন্যা উপদ্রুত স্থানে টেলিযোগাযোগ নেটওয়ার্ক সেবা সচল রাখার জন্য ডিজেল জেনারেটর মবিলাইজেশনের সিদ্ধান্ত নিয়েছি।’
তিনি আরও জানান, সরকার দুর্যোগকালীন ফুয়েল খরচের একাংশ এসওএফ ফান্ড থেকে বহন করবে এবং সার্ভিস প্রভাইডারদের এ বিষয়ে আশ্বাস প্রদান করা হয়েছে। তবে, এসওএফ ফান্ড মূলত টেলিযোগাযোগ সেবা প্রদানকারীদের জমানো টাকা, যা সরকারের অর্থ নয়।
ফয়েজ আহমদ তৈয়্যব বলেন, এসওএফ ফান্ডটি দুর্গত অঞ্চলে টেলিযোগাযোগ নেটওয়ার্ক সম্প্রসারণ এবং সচল রাখার জন্য বরাদ্দ দেওয়া হয়। এই উদ্যোগের মাধ্যমে সেখানকার বাসিন্দাদের জন্য যোগাযোগ ব্যবস্থা সচল রাখতে সরকার সঠিক পদক্ষেপ গ্রহণ করছে।
প্রতিবেদক: BDS Bulbul Ahmed
আরও খবর জানতে ভিজিট করুন: বাংলাদেশ প্রতিদিন
| ফজর | 3:50 AM ভোর |
|---|---|
| যোহর | 12:04 দুপুর |
| আছর | 4:44 PM বিকাল |
| মাগরিব | 6:50 PM সন্ধ্যা |
| এশা | 8:17 PM রাত |
| জুম্মা | 1.30 pm দুপুর |