| বঙ্গাব্দ

টানা ৭ দিনের ছুটি পাচ্ছে শিক্ষাপ্রতিষ্ঠান

রিপোর্টারের নামঃ BDS Bulbul Ahmed
  • আপডেট টাইম : 25-09-2026 ইং
  • 10055 বার পঠিত
টানা ৭ দিনের ছুটি পাচ্ছে শিক্ষাপ্রতিষ্ঠান
ছবির ক্যাপশন: টানা ৭ দিনের ছুটি পাচ্ছে

দুর্গাপূজা উপলক্ষে শিক্ষাপ্রতিষ্ঠানে টানা সাত দিনের ছুটি

প্রতিবেদক: বুলবুল আহমেদ

আসন্ন শারদীয় দুর্গাপূজা উপলক্ষে দেশের শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষার্থীরা টানা সাত দিনের দীর্ঘ ছুটি পেতে যাচ্ছে। শিক্ষা মন্ত্রণালয়ের মাধ্যমিক ও উচ্চ শিক্ষা বিভাগের ছুটির তালিকা অনুযায়ী, আগামী ১৮ অক্টোবর (রবিবার) থেকে ২২ অক্টোবর (বৃহস্পতিবার) পর্যন্ত দুর্গাপূজার ছুটি নির্ধারিত রয়েছে। এর সঙ্গে পরবর্তী দুই দিন ২৩ ও ২৪ অক্টোবর যথাক্রমে শুক্র ও শনিবারের সাপ্তাহিক ছুটি যুক্ত হওয়ায় শিক্ষার্থীরা ১৮ থেকে ২৪ অক্টোবর পর্যন্ত টানা সাত দিন ছুটি উপভোগ করতে পারবে।

শিক্ষা মন্ত্রণালয় সূত্রে জানা গেছে, সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ছুটির তালিকাতেও দুর্গাপূজা উপলক্ষে ১৮ থেকে ২২ অক্টোবর পর্যন্ত পাঁচ দিনের ছুটি রয়েছে। এর সঙ্গে সাপ্তাহিক ছুটি মিলে প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষার্থীরাও টানা সাত দিন ছুটির সুযোগ পাচ্ছে। গত ২০ সেপ্টেম্বর শিক্ষা মন্ত্রণালয়ের মাধ্যমিক ও উচ্চ শিক্ষা বিভাগ শিক্ষাপ্রতিষ্ঠানের ছুটির তালিকা সংশোধন করে। সংশোধিত প্রজ্ঞাপনে অন্যান্য কিছু ছুটির তারিখ পরিবর্তন করা হলেও দুর্গাপূজার নির্ধারিত ছুটিতে কোনো পরিবর্তন আনা হয়নি।

এদিকে সরকারি চাকরিজীবীদের জন্যও দুর্গাপূজা উপলক্ষে সাধারণ ও নির্বাহী আদেশের ছুটি রয়েছে। এর সঙ্গে সাপ্তাহিক ও প্রযোজ্য ক্ষেত্রে ধর্মীয় ঐচ্ছিক ছুটি যুক্ত করে চাকরিজীবীরাও লম্বা ছুটি কাটানোর সুযোগ পাবেন।

আরও খবর জানতে ভিজিট করুন: বাংলাদেশ প্রতিদিন

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
ফেসবুকে আমরা...
নামাজের সময়সূচী
জাতীয় সঙ্গীত
©সকল কিছুর স্বত্বাধিকারঃ বাংলাদেশ প্রতিদিন সত্যের সন্ধানে সব সময় | আমাদের সাইটের কোন বিষয়বস্তু অনুমতি ছাড়া কপি করা দণ্ডনীয় অপরাধ
সকল কারিগরী সহযোগিতায় BDS Digital Marketing Agency