প্রতিবেদক: বুলবুল আহমেদ
মাসকয়েক বন্ধ থাকার পর ইরাকে আবারও নগদ মার্কিন ডলারের চালান পাঠাতে সম্মত হয়েছে যুক্তরাষ্ট্র।
শনিবার (২৬ সেপ্টেম্বর) দেশটির সরকারি বার্তা সংস্থা ‘ইরাকি নিউজ এজেন্সি’কে (আইএনএ) দেওয়া এক সাক্ষাৎকারে এ তথ্য নিশ্চিত করেছেন সরকারের মুখপাত্র হায়দার আল-আবুদি।
এর আগে গত এপ্রিলে ইরাকে নগদ ডলার পাঠানো স্থগিত করেছিল যুক্তরাষ্ট্র। এমনকি সেই সময় প্রায় ৫০ কোটি ডলারের একটি চালানও আটকে দেওয়া হয়েছিল।
যুক্তরাষ্ট্রের সঙ্গে নতুন সমঝোতার বিষয়ে সরকারি মুখপাত্র হায়দার আল-আবুদি জানান, ইরাকের প্রধানমন্ত্রী আলী ফালেহ আল-জায়েদির যুক্তরাষ্ট্র সফরের সময় দুই দেশের উচ্চপর্যায়ের বৈঠকে এই অগ্রগতি অর্জিত হয়।
আল-আবুদি আরও জানান, ডলারের অবৈধ লেনদেন রোধ, মুদ্রা বিতরণে সুশৃঙ্খল নিয়ন্ত্রণ ব্যবস্থা জোরদার এবং ডিজিটাল লেনদেন বা ই-পেমেন্ট ব্যবস্থা প্রসারে ইরাকি কর্তৃপক্ষ যেসব কার্যকর পদক্ষেপ নিয়েছে, তারই ফলশ্রুতিতে এই সমঝোতা সম্ভব হয়েছে। নগদ লেনদেননির্ভর ইরাকি অর্থনীতিতে বিদেশি মুদ্রার এই সরবরাহ চালুর ফলে অভ্যন্তরীণ বাজারে স্বস্তি ফিরে আসবে বলে মনে করছেন সংশ্লিষ্টরা।
| ফজর | 3:50 AM ভোর |
|---|---|
| যোহর | 12:04 দুপুর |
| আছর | 4:44 PM বিকাল |
| মাগরিব | 6:50 PM সন্ধ্যা |
| এশা | 8:17 PM রাত |
| জুম্মা | 1.30 pm দুপুর |