প্রতিবেদক: বুলবুল আহমেদ
আন্তর্জাতিক ফুটবলে লিওনেল মেসির শেষ ম্যাচ ঘিরে এরই মধ্যে বিশ্বজুড়ে তৈরি হয়েছে ব্যাপক আগ্রহ ও উদ্দীপনা। আগামী ৬ অক্টোবর বেনিনের বিপক্ষে ম্যাচটিকে ফুটবল জাদুকর মেসির বিদায়ী ম্যাচ হিসেবে নির্ধারণ করেছে আর্জেন্টিনা ফুটবল অ্যাসোসিয়েশন (এএফএ)। জাতীয় দলের জার্সিতে কিংবদন্তি এই তারকাকে শেষবারের মতো মাঠে দেখার অপেক্ষায় দিন গুনছেন সমর্থকেরা। ফুটবলের এই আবেগঘন মুহূর্ত এবং মেসির বিদায় নিয়ে খোলামেলা কথা বলেছেন আর্জেন্টিনার কোচ লিওনেল স্কালোনিও।
মেসির পাশাপাশি কোচ স্কালোনির নিজের ভবিষ্যৎ ক্যারিয়ার নিয়েও রয়েছে কিছুটা অনিশ্চয়তা। তাই যেভাবেই হোক এই ঐতিহাসিক ম্যাচে মেসির বিদায়লগ্নে তার পাশে উপস্থিত থাকতে চান তিনি। আর্জেন্টাইন কোচের মতে, মেসির মতো একজন বিশ্ববরণ্য কিংবদন্তির এমন একটি বর্ণাঢ্য বিদায়ই প্রাপ্য, যেখানে তিনি নিজের দেশের সমর্থকদের সামনে থেকে সরাসরি তাদের ভালোবাসা ও শ্রদ্ধার উষ্ণতা অনুভব করতে পারবেন। স্কালোনি জানান, মেসির বিদায়ের এই বিশেষ মুহূর্তে পাশে থাকতে পারাটাকে তিনি নিজের কোচিং দায়িত্বের একটি অন্যতম প্রধান অংশ হিসেবেই দেখছেন। ভবিষ্যতে নিজে দলের দায়িত্বে থাকবেন কি না, তা নিশ্চিত না থাকায় এই বিশেষ ম্যাচে মেসিকে দলে রাখার জন্য সর্বাত্মক চেষ্টা করেছেন তারা। এছাড়া কঠিন পরিস্থিতির মধ্যেও মেসি যে দেশের সমর্থকদের সামনে এসে মাঠ থেকেই বিদায় জানাতে আগ্রহী, সেটিকেও বিশেষভাবে মূল্যায়ন করেছেন স্কালোনি। তাঁর মতে, নিজের প্রিয় মানুষ ও ভক্তদের কাছ থেকে চিরবিদায় নেওয়ার জন্য এর চেয়ে উপযুক্ত সময় ও সুযোগ আর দ্বিতীয়টি হতে পারে না।
| ফজর | 3:50 AM ভোর |
|---|---|
| যোহর | 12:04 দুপুর |
| আছর | 4:44 PM বিকাল |
| মাগরিব | 6:50 PM সন্ধ্যা |
| এশা | 8:17 PM রাত |
| জুম্মা | 1.30 pm দুপুর |