| বঙ্গাব্দ

বাংলাদেশ-মিয়ানমার ম্যাচ গোলশূন্য ড্র

রিপোর্টারের নামঃ BDS Bulbul Ahmed
  • আপডেট টাইম : 21-09-2026 ইং
  • 66055 বার পঠিত
বাংলাদেশ-মিয়ানমার ম্যাচ গোলশূন্য ড্র
ছবির ক্যাপশন: মিয়ানমার ম্যাচ গোলশূন্য ড্র

প্রতিবেদন: বিডিএস বুলবুল আহমেদ

মিয়ানমারের সঙ্গে গোলশূন্য ড্র করে এশিয়ান গেমসের নারী ফুটবলে গ্রুপ পর্ব থেকেই বিদায় নিয়েছে বাংলাদেশ। ম্যাচে গোলের সুযোগ তৈরি হলেও তা কাজে লাগাতে পারেনি লাল-সবুজের দল।

সোমবার জাপানে ‘এফ’ গ্রুপের শেষ ম্যাচে মুখোমুখি হয় বাংলাদেশ ও মিয়ানমার। ৯০ মিনিট ও যোগ করা সময়েও কোনো দল গোলের দেখা না পাওয়ায় ম্যাচটি ০-০ সমতায় শেষ হয়।

গত বছর মিয়ানমারকে তাদের মাঠে হারিয়ে প্রথমবারের মতো এশিয়া কাপের মূল পর্বে জায়গা করে নিয়েছিল বাংলাদেশ। দেড় বছর পর সেই প্রতিপক্ষের বিপক্ষে খেলতে নেমে এবার গোলের দেখা পায়নি দলটি।

এশিয়ান গেমসে নিজেদের প্রথম দুই ম্যাচে উত্তর কোরিয়ার কাছে ১০-০ এবং দক্ষিণ কোরিয়ার কাছে ৬-০ গোলে হেরেছিল বাংলাদেশ। মিয়ানমারও আগের দুই ম্যাচে দক্ষিণ কোরিয়ার কাছে ৫-০ এবং উত্তর কোরিয়ার কাছে ৮-০ গোলে পরাজিত হয়েছিল।

প্রথমার্ধে আক্রমণে কিছুটা এগিয়ে ছিল মিয়ানমার। ২৭তম মিনিটে তাদের একটি বিপজ্জনক শট দুর্দান্তভাবে আটকে দেন বাংলাদেশের গোলরক্ষক রুপনা চাকমা।

বাংলাদেশের রক্ষণভাগে রুপনার পাশাপাশি শিউলি আজিম ও শামসুন্নাহার সিনিয়র গুরুত্বপূর্ণ ভূমিকা রাখেন। আক্রমণে ঋতুপর্ণা চাকমা, মনিকা চাকমা ও তহুরা খাতুনকে সামনে রেখে সুযোগ তৈরির চেষ্টা করে বাংলাদেশ।

বিরতির পরও মিয়ানমার তুলনামূলক বেশি আক্রমণ তৈরি করে। ৮১তম মিনিটে বাংলাদেশের গোলমুখে বড় সুযোগ পেলেও তা কাজে লাগাতে পারেনি তারা। ৯১তম মিনিটে আবারও মিয়ানমারের নিশ্চিত গোলের সুযোগ রুখে দেন রুপনা।

ম্যাচের ৮৪তম মিনিটে কর্নার পেয়েছিল বাংলাদেশ। তবে অধিনায়ক মারিয়া মান্দার নেওয়া কর্নার থেকেও গোলের সুযোগ তৈরি হয়নি।

পুরো ম্যাচে আক্রমণ ও শটের সংখ্যায় এগিয়ে থাকলেও বাংলাদেশের রক্ষণভাগ ও রুপনা চাকমাকে পরাস্ত করতে পারেনি মিয়ানমার। অন্যদিকে বাংলাদেশও আক্রমণে প্রয়োজনীয় ধার দেখাতে ব্যর্থ হয়।

আরও খবর জানতে ভিজিট করুন: বাংলাদেশ প্রতিদিন

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
ফেসবুকে আমরা...
নামাজের সময়সূচী
জাতীয় সঙ্গীত
©সকল কিছুর স্বত্বাধিকারঃ বাংলাদেশ প্রতিদিন সত্যের সন্ধানে সব সময় | আমাদের সাইটের কোন বিষয়বস্তু অনুমতি ছাড়া কপি করা দণ্ডনীয় অপরাধ
সকল কারিগরী সহযোগিতায় BDS Digital Marketing Agency