| বঙ্গাব্দ

চীনের কাছে হের মিশন শুরু বাংলাদেশের

রিপোর্টারের নামঃ BDS Bulbul Ahmed
  • আপডেট টাইম : 20-09-2026 ইং
  • 68099 বার পঠিত
চীনের কাছে হের মিশন শুরু বাংলাদেশের
ছবির ক্যাপশন: মিশন শুরু বাংলাদেশের

প্রতিবেদন: বিডিএস বুলবুল আহমেদ

এশিয়ান গেমসের হকি ইভেন্টে এবারই প্রথম অংশ নিচ্ছে বাংলাদেশের নারী দল। তবে অভিষেক ম্যাচ সুখকর হয়নি তাদের। পুল ‘এ’তে নিজেদের প্রথম ম্যাচে চারবারের এশিয়ান গেমসের স্বর্ণজয়ী চীনের কাছে ১৩-০ গোলে হেরেছে বাংলাদেশ।

রোববার, ২০ সেপ্টেম্বর জাপানের কাওয়াসাকির জুকো স্টেডিয়ামে অনুষ্ঠিত ম্যাচের চতুর্থ মিনিটেই গোলের খাতা খোলে চীন। এরপর পুরো ম্যাচজুড়েই আধিপত্য ধরে রেখে একের পর এক গোল করে তারা। ৫৭তম মিনিটে ম্যাচে নিজেদের শেষ গোলটি করে চীনা দল।

প্রথম ও তৃতীয় কোয়ার্টারে চারটি করে গোল করে চীন। দ্বিতীয় কোয়ার্টারে তারা করে তিন গোল, আর শেষ কোয়ার্টারে যোগ করে আরও দুটি গোল।

চীনের হয়ে সর্বোচ্চ তিনটি গোল করেন ঝং জিয়াকি। জৌ মেইরং, চেন ইয়াং ও চেন ই করেন দুটি করে গোল। এ ছাড়া লি হং, মা নিং, ঝ্যাং ইয়াং ও ইয়ান লুই একটি করে গোল করেন।

এশিয়ান গেমসে নিজেদের দ্বিতীয় ম্যাচে সোমবার, ২১ সেপ্টেম্বর মালয়েশিয়ার মুখোমুখি হবে বাংলাদেশ নারী হকি দল।

আরও খবর জানতে ভিজিট করুন: বাংলাদেশ প্রতিদিন

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
ফেসবুকে আমরা...
নামাজের সময়সূচী
জাতীয় সঙ্গীত
©সকল কিছুর স্বত্বাধিকারঃ বাংলাদেশ প্রতিদিন সত্যের সন্ধানে সব সময় | আমাদের সাইটের কোন বিষয়বস্তু অনুমতি ছাড়া কপি করা দণ্ডনীয় অপরাধ
সকল কারিগরী সহযোগিতায় BDS Digital Marketing Agency