| বঙ্গাব্দ

শারীরিক অসুস্থতার কারণ দেখিয়ে আওয়ামী লীগ নেতার পদত্যাগ

রিপোর্টারের নামঃ BDS Bulbul Ahmed
  • আপডেট টাইম : 13-09-2026 ইং
  • 2010 বার পঠিত
শারীরিক অসুস্থতার কারণ দেখিয়ে আওয়ামী লীগ নেতার পদত্যাগ
ছবির ক্যাপশন: শৈলেন্দ্র নাথ বাইন

শারীরিক অসুস্থতার কারণ দেখিয়ে আওয়ামী লীগ নেতার পদত্যাগ

নিজস্ব প্রতিবেদক: বুলবুল আহমেদ
প্রকাশ: ১৩ সেপ্টেম্বর ২০২৬

গোপালগঞ্জের টুঙ্গিপাড়ায় শারীরিক অসুস্থতা ও বার্ধক্যজনিত কারণে দলীয় কর্মকাণ্ডে নিয়মিত অংশ নিতে না পারার কথা জানিয়ে আওয়ামী লীগের পদ থেকে পদত্যাগের ঘোষণা দিয়েছেন শৈলেন্দ্র নাথ বাইন।

রোববার (১৩ সেপ্টেম্বর) বিকেলে উপজেলার গোপালপুর ইউনিয়নে নিজের বাড়িতে আয়োজিত সংবাদ সম্মেলনে তিনি পদত্যাগের ঘোষণা দেন।

শৈলেন্দ্র নাথ বাইন টুঙ্গিপাড়া উপজেলা আওয়ামী লীগের সহ-সভাপতি হিসেবে দায়িত্ব পালন করেছেন। পাশাপাশি তিনি গোপালপুর ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান।

সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্যে শৈলেন্দ্র নাথ বাইন বলেন, আওয়ামী লীগ সরকারের সময় তিনি টুঙ্গিপাড়া উপজেলা আওয়ামী লীগের সহ-সভাপতির দায়িত্বে ছিলেন। তবে বয়সজনিত সমস্যা ও শারীরিক অসুস্থতার কারণে বর্তমানে চলাফেরায় নানা অসুবিধা হচ্ছে। ফলে সংগঠনের নিয়মিত কর্মকাণ্ডে অংশ নেওয়া তার পক্ষে সম্ভব হচ্ছে না।

তিনি আরও বলেন, বর্তমান পরিস্থিতিতে রাজনৈতিক কর্মকাণ্ডে অংশ নেওয়া তার জন্য আরও কঠিন হয়ে পড়েছে। এ কারণে রাজনৈতিক কার্যক্রম থেকে নিজেকে সরিয়ে নেওয়ার সিদ্ধান্ত নিয়েছেন তিনি।

এরই ধারাবাহিকতায় আওয়ামী লীগের সব ধরনের পদ-পদবি থেকে পদত্যাগের ঘোষণা দেন শৈলেন্দ্র নাথ বাইন।

সূত্র: সংবাদ সম্মেলনে দেওয়া বক্তব্য

প্রতিবেদক:বিডিএস বুলবুল আহমেদ
আরও খবর জানতে ভিজিট করুন: বাংলাদেশ প্রতিদি

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
ফেসবুকে আমরা...
নামাজের সময়সূচী
জাতীয় সঙ্গীত
©সকল কিছুর স্বত্বাধিকারঃ বাংলাদেশ প্রতিদিন সত্যের সন্ধানে সব সময় | আমাদের সাইটের কোন বিষয়বস্তু অনুমতি ছাড়া কপি করা দণ্ডনীয় অপরাধ
সকল কারিগরী সহযোগিতায় BDS Digital Marketing Agency