পিরোজপুরে আওয়ামী লীগ নেতা লাইকুজ্জামান মিন্টু গ্রেফতার
পিরোজপুরের কাউখালী উপজেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক ও চিড়াপাড়া পারসাতুরিয়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান লাইকুজ্জামান মিন্টু তালুকদারকে গ্রেফতার করেছে ডিবি পুলিশ।
রোববার (৯ ফেব্রুয়ারি) রাতে পিরোজপুরের আল্লামা সাঈদী ফাউন্ডেশনের সামনে একটি মোটরসাইকেল গ্যারেজ থেকে তাকে আটক করা হয়। পরে রাতেই তাকে কাউখালী থানা পুলিশের কাছে হস্তান্তর করা হয়।
জানা গেছে, মিন্টু কিছুদিন আগে ভারতে পালিয়ে যাওয়ার সময় সীমান্তে নিহত ছাত্রলীগের সাবেক সাধারণ সম্পাদক ও আওয়ামী লীগ নেতা ইসহাক আলী খান পান্নার ভাগিনা।
কাউখালী থানা পুলিশ সূত্রে জানা যায়, গত ৬ নভেম্বর কাউখালী উপজেলার শিয়ালকাঠি চিড়াপাড়ার ব্রেকুটিয়া ব্রিজের নতুন বাজার এলাকায় বিএনপির একটি কর্মসূচির পোস্টার লাগানোর সময় আওয়ামী লীগের কিছু নেতাকর্মী বাধা দেয়। এ সময় পোস্টার লাগাতে থাকা বিএনপি কর্মীদের ওপর হামলার ঘটনা ঘটে। ওই ঘটনার জেরে হওয়া মামলায় মিন্টুকে গ্রেফতার দেখানো হয়েছে।
কাউখালী থানার ওসি সোলায়মান হোসেন জানান, অভিযানের অংশ হিসেবে যাদের বিরুদ্ধে অভিযোগ রয়েছে, তাদেরকে গ্রেফতার করা হচ্ছে। এরই ধারাবাহিকতায় লাইকুজ্জামান মিন্টুকে গ্রেফতার করা হয়েছে।
| ফজর | 3:50 AM ভোর |
|---|---|
| যোহর | 12:04 দুপুর |
| আছর | 4:44 PM বিকাল |
| মাগরিব | 6:50 PM সন্ধ্যা |
| এশা | 8:17 PM রাত |
| জুম্মা | 1.30 pm দুপুর |