আন্তর্জাতিক ডেস্ক
রাশিয়া-ইউক্রেন যুদ্ধ বন্ধে চলমান শান্তি আলোচনায় দ্রুত অগ্রগতি না হলে, মধ্যস্থতার ভূমিকা থেকে সরে আসার হুমকি দিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প এবং পররাষ্ট্রমন্ত্রী মার্কো রুবিও। যুক্তরাষ্ট্র স্পষ্ট জানিয়ে দিয়েছে, আলোচনা দীর্ঘায়িত হলে তারা আর এই প্রক্রিয়ায় থাকবে না।
ব্রিটিশ সংবাদ সংস্থা রয়টার্স এক প্রতিবেদনে জানিয়েছে, স্থানীয় সময় শুক্রবার (১৮ এপ্রিল) ওভাল অফিসে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে প্রেসিডেন্ট ট্রাম্প বলেন, “আমি বিশ্বাস করি না যে কয়েকদিনের মধ্যেই যুদ্ধবিরতি হবে, তবে আমরা দ্রুত সমাধানের পক্ষে। যদি কোনো পক্ষ আলোচনাকে জটিল করে তোলে, তাহলে যুক্তরাষ্ট্র আর মধ্যস্থতা চালিয়ে যাবে না।”
মার্কিন পররাষ্ট্রমন্ত্রী মার্কো রুবিও একই দিন প্যারিসে ইউরোপীয় নেতাদের সঙ্গে বৈঠকের পর এক সংবাদ সম্মেলনে বলেন, “যদি শান্তিচুক্তির লক্ষণ স্পষ্ট না হয়, তাহলে যুক্তরাষ্ট্র এই প্রচেষ্টা চালিয়ে যাবে না। আমরা সপ্তাহের পর সপ্তাহ বা মাসের পর মাস সময় দিতে পারবো না। আমাদের সামনে অনেক গুরুত্বপূর্ণ বিষয় রয়েছে।”
রুবিও আরও বলেন, “আমাদের এখন দ্রুত পদক্ষেপ নিতে হবে। আমরা দেখবো খুব শিগগিরই কোনও ইতিবাচক অগ্রগতি হয় কিনা। তা না হলে, যুক্তরাষ্ট্র পরবর্তী কৌশল নির্ধারণ করবে।”
এই কঠোর বার্তাগুলোর ঠিক আগে, কিয়েভ এবং ওয়াশিংটন একটি খনিজ চুক্তির প্রাথমিক ধাপের ঘোষণা দেয়। ইউক্রেন পুনর্গঠন এবং অর্থনৈতিক সহযোগিতার অংশ হিসেবে এই চুক্তি স্বাক্ষরিত হয়।
বিশ্লেষকরা মনে করছেন, যুদ্ধ পরিস্থিতি যত দীর্ঘায়িত হচ্ছে, ততই আন্তর্জাতিক মিত্রদের ধৈর্যচ্যুতি ঘটছে। বিশেষ করে যুক্তরাষ্ট্র এখন তাদের কূটনৈতিক সম্পদ ও মনোযোগ অন্যান্য বৈশ্বিক ইস্যুতে কেন্দ্রীভূত করতে চায়।
রাশিয়া এবং ইউক্রেন উভয় পক্ষই আলোচনায় আগ্রহ প্রকাশ করলেও এখন পর্যন্ত একটি কার্যকর যুদ্ধবিরতি চুক্তি কিংবা শান্তিচুক্তি বাস্তবায়িত হয়নি। পশ্চিমা বিশ্ব চাইছে, কূটনৈতিক সমাধান হোক এবং যুদ্ধ বন্ধের মাধ্যমে ইউরোপে স্থিতিশীলতা ফিরিয়ে আনা সম্ভব হোক।
তবে ট্রাম্প প্রশাসনের এই সতর্ক বার্তা যুদ্ধ পরিস্থিতির ওপর নতুন চাপ তৈরি করতে পারে বলে মনে করছেন আন্তর্জাতিক বিশ্লেষকরা।
| ফজর | 3:50 AM ভোর |
|---|---|
| যোহর | 12:04 দুপুর |
| আছর | 4:44 PM বিকাল |
| মাগরিব | 6:50 PM সন্ধ্যা |
| এশা | 8:17 PM রাত |
| জুম্মা | 1.30 pm দুপুর |