| বঙ্গাব্দ

নির্ধারিত সময়েই নির্বাচন অনুষ্ঠিত হবে: স্বরাষ্ট্র উপদেষ্টা

রিপোর্টারের নামঃ BDS Bulbul Ahmed
  • আপডেট টাইম : 17-08-2025 ইং
  • 3421062 বার পঠিত
নির্ধারিত সময়েই নির্বাচন অনুষ্ঠিত হবে: স্বরাষ্ট্র উপদেষ্টা
ছবির ক্যাপশন: স্বরাষ্ট্র উপদেষ্টা

নির্ধারিত সময়েই নির্বাচন হবে: স্বরাষ্ট্র উপদেষ্টা

অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূস যে সময় নির্বাচন ঘোষণা করেছেন, সেই সময়েই ভোট অনুষ্ঠিত হবে বলে জানিয়েছেন স্বরাষ্ট্র উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল (অব.) মো. জাহাঙ্গীর আলম চৌধুরী।

শনিবার দুপুরে রাজধানীর মোহাম্মদপুর কৃষি মার্কেট পরিদর্শনের পর সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি বলেন, “প্রধান উপদেষ্টা যে তারিখ বা মাসে নির্বাচনের ঘোষণা দিয়েছেন, সেই সময়েই নির্বাচন অনুষ্ঠিত হবে। স্যারের কথার উপরে আমাদের কোনো কথা নেই। ক্ষমতা জনগণের হাতে, জনগণ নির্বাচনমুখী হলে কেউ বাধা দিতে বা বন্ধ করতে পারবে না।”

চাঁদাবাজি দমনে কঠোর অবস্থান

তিনি স্পষ্ট করেন, কোনো চাঁদাবাজকেই ছাড় দেওয়া হবে না। “যত বড়ই হোক না কেন, চাঁদাবাজদের আইনের আওতায় আনা হবে। মোহাম্মদপুর ও মিরপুরে চাঁদাবাজি বেশি হয়, আমরা সেখানেও ব্যবস্থা নিচ্ছি।”

বাজার পরিস্থিতি ও মূল্য নিয়ন্ত্রণ

সবজির দাম কিছুটা বাড়লেও বাজার স্বাভাবিক রয়েছে বলে জানান তিনি। “প্রচুর বৃষ্টির কারণে অনেক শাক-সবজি নষ্ট হয়েছে, তাই দাম কিছুটা বেড়েছে। আলু প্রচুর মজুত আছে। কিন্তু পাইকারি থেকে খুচরা বাজারে আসতে আসতেই দাম বাড়ছে। কৃষকরা দাম পাচ্ছে না, মধ্যস্বত্বভোগীরা লাভ বেশি করছে। তাদের নিয়ন্ত্রণে আনতে হবে।”

পলিথিনের ক্ষতি ও পাটের ব্যাগ ব্যবহারের আহ্বান

পলিথিনের ক্ষতিকর প্রভাবের কথা উল্লেখ করে জাহাঙ্গীর আলম চৌধুরী বলেন, “পলিথিন মাটির জন্য মারাত্মক ক্ষতিকর। এটা নষ্ট হয় না, পানি আটকে যায়, কোনো উপকার নেই। আমাদের পাটের চাহিদা একসময় অনেক ছিল। এখন যদি পলিথিন বন্ধ করে পাটের ব্যাগ ব্যবহার শুরু করি, কৃষকরা আবার লাভবান হবে।”

মাদকবিরোধী লড়াইয়ে জনসচেতনতার আহ্বান

স্বরাষ্ট্র উপদেষ্টা সমাজের সব শ্রেণি-পেশার মানুষকে মাদকের বিরুদ্ধে ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান জানান।

প্রতিবেদক:বিডিএস বুলবুল আহমেদ
আরও খবর জানতে ভিজিট করুনবাংলাদেশ প্রতিদিন

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
ফেসবুকে আমরা...
নামাজের সময়সূচী
জাতীয় সঙ্গীত
©সকল কিছুর স্বত্বাধিকারঃ বাংলাদেশ প্রতিদিন সত্যের সন্ধানে সব সময় | আমাদের সাইটের কোন বিষয়বস্তু অনুমতি ছাড়া কপি করা দণ্ডনীয় অপরাধ
সকল কারিগরী সহযোগিতায় BDS Digital Marketing Agency