প্রতিবেদনকারীর নাম: বিডিএস বুলবুল আহমেদ
নাসা গ্রুপের কর্ণধার ও এক্সিম ব্যাংকের সাবেক চেয়ারম্যান নজরুল ইসলাম মজুমদারকে আরও একটি মামলায় গ্রেফতার দেখানো হয়েছে। মঙ্গলবার শুনানি শেষে ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট মাসুম মিয়া এ নির্দেশ দেন।
সেদিন কারাগার থেকে নজরুল ইসলামকে আদালতে হাজির করা হয়। মামলার তদন্ত কর্মকর্তা খিলগাঁও থানার এসআই রওশন ফেরদৌস তাঁকে এ মামলায় গ্রেফতার দেখানোর জন্য আবেদন করেন। শুনানি শেষে আদালত আবেদন মঞ্জুর করেন।
রাষ্ট্রপক্ষের অতিরিক্ত পিপি মুহাম্মদ শামছুদ্দোহা সুমন বিষয়টি নিশ্চিত করেছেন।
মামলার অভিযোগপত্রে বলা হয়, বৈষম্যবিরোধী আন্দোলন চলাকালে গত বছরের ১৯ জুলাই বিকেল ৫টার দিকে রাজধানীর মেরাদিয়ায় পিবিআই অফিসের সামনে আন্দোলনকারীদের ওপর হামলা চালানো হয়। এ সময় মো. রনি নামে এক আন্দোলনকারীর গলায় গুলি লাগে। তিনি দীর্ঘদিন চিকিৎসাধীন থাকার পর গত ২১ জানুয়ারি খিলগাঁও থানায় মামলা করেন।
এ মামলায় ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনাসহ মোট ১৮৭ জনকে আসামি করা হয়।
গত বছরের ১ অক্টোবর পুলিশ নজরুল ইসলামকে আটক করে। পরে তাঁকে বৈষম্যবিরোধী আন্দোলন সংশ্লিষ্ট একাধিক মামলায় গ্রেফতার দেখানো হয় এবং একাধিক দফায় রিমান্ডে নেওয়া হয়।
ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালত কার্যক্রম
খিলগাঁও থানার তদন্ত কর্মকর্তার নথি
রাষ্ট্রপক্ষের অতিরিক্ত পিপি মুহাম্মদ শামছুদ্দোহা সুমনের বক্তব্য
প্রতিবেদক:বিডিএস বুলবুল আহমেদ
আরও খবর জানতে ভিজিট করুন: বাংলাদেশ প্রতিদিন
| ফজর | 3:50 AM ভোর |
|---|---|
| যোহর | 12:04 দুপুর |
| আছর | 4:44 PM বিকাল |
| মাগরিব | 6:50 PM সন্ধ্যা |
| এশা | 8:17 PM রাত |
| জুম্মা | 1.30 pm দুপুর |