শুক্রবার জাতিসংঘ নিরাপত্তা পরিষদের বৈঠকে তিনি বলেন,
“এই আকাশসীমা লঙ্ঘন আন্তর্জাতিক আইন ও জাতিসংঘ সনদের চরম লঙ্ঘন।”
তিনি জানান, যুদ্ধবিমানগুলো সিরিয়া-জর্ডান সীমান্ত অঞ্চল থেকে উড়ে আসে।
প্রথমে ২০টি যুদ্ধবিমান প্রবেশ করে, এরপর আরও ৩০টি যুদ্ধবিমান ইরাকের দক্ষিণাঞ্চলে ঢুকে পড়ে। এদের মধ্যে কিছু বিমান বসরা, নাজাফ ও কারবালা শহরের উপর দিয়ে উড়ে যায়।
আল-ফাতলাওয়ি সতর্ক করে বলেন—
“পবিত্র স্থান ও ধর্মীয় নগরীগুলোতে এমন হুমকি ইরাকি জনগণের মধ্যে তীব্র প্রতিক্রিয়া সৃষ্টি করতে পারে। এসব শহর ইরাকের জাতীয় ঐক্য ও ধর্মীয় গর্বের প্রতীক।”
এই ঘটনার পর জাতিসংঘের অন্য কোনো সদস্য রাষ্ট্র তাৎক্ষণিক প্রতিক্রিয়া জানায়নি। তবে আলজাজিরা সূত্রে খবর প্রকাশিত হওয়ার পর মুসলিম বিশ্বে উত্তেজনা ছড়িয়ে পড়তে শুরু করেছে।
প্রতিবেদক: BDS Bulbul Ahmed
আরও খবর জানতে ভিজিট করুন: বাংলাদেশ প্রতিদিন
| ফজর | 3:50 AM ভোর |
|---|---|
| যোহর | 12:04 দুপুর |
| আছর | 4:44 PM বিকাল |
| মাগরিব | 6:50 PM সন্ধ্যা |
| এশা | 8:17 PM রাত |
| জুম্মা | 1.30 pm দুপুর |