| বঙ্গাব্দ

ইসরায়েলের ৫০টি যুদ্ধবিমান ইরাকের আকাশসীমা লঙ্ঘন: জাতিসংঘে কড়া প্রতিবাদ

রিপোর্টারের নামঃ BDS Bulbul Ahmed
  • আপডেট টাইম : 20-06-2025 ইং
  • 3733720 বার পঠিত
ইসরায়েলের ৫০টি যুদ্ধবিমান ইরাকের আকাশসীমা লঙ্ঘন: জাতিসংঘে কড়া প্রতিবাদ
ছবির ক্যাপশন: জাতিসংঘে কড়া প্রতিবাদ

ইরাকের আকাশসীমা লঙ্ঘন করেছে ৫০টি ইসরায়েলি যুদ্ধবিমান, এমন বিস্ফোরক অভিযোগ এনেছেন ইরাকের জাতিসংঘ মিশনের চার্জ দ্য অ্যাফেয়ার্স আব্বাস কাযম ওবায়েদ আল-ফাতলাওয়ি।

শুক্রবার জাতিসংঘ নিরাপত্তা পরিষদের বৈঠকে তিনি বলেন,

“এই আকাশসীমা লঙ্ঘন আন্তর্জাতিক আইন ও জাতিসংঘ সনদের চরম লঙ্ঘন।”

তিনি জানান, যুদ্ধবিমানগুলো সিরিয়া-জর্ডান সীমান্ত অঞ্চল থেকে উড়ে আসে।
প্রথমে ২০টি যুদ্ধবিমান প্রবেশ করে, এরপর আরও ৩০টি যুদ্ধবিমান ইরাকের দক্ষিণাঞ্চলে ঢুকে পড়ে। এদের মধ্যে কিছু বিমান বসরা, নাজাফ ও কারবালা শহরের উপর দিয়ে উড়ে যায়।

আল-ফাতলাওয়ি সতর্ক করে বলেন—

“পবিত্র স্থান ও ধর্মীয় নগরীগুলোতে এমন হুমকি ইরাকি জনগণের মধ্যে তীব্র প্রতিক্রিয়া সৃষ্টি করতে পারে। এসব শহর ইরাকের জাতীয় ঐক্য ও ধর্মীয় গর্বের প্রতীক।”

আন্তর্জাতিক প্রতিক্রিয়া:

এই ঘটনার পর জাতিসংঘের অন্য কোনো সদস্য রাষ্ট্র তাৎক্ষণিক প্রতিক্রিয়া জানায়নি। তবে আলজাজিরা সূত্রে খবর প্রকাশিত হওয়ার পর মুসলিম বিশ্বে উত্তেজনা ছড়িয়ে পড়তে শুরু করেছে।

প্রতিবেদকBDS Bulbul Ahmed
আরও
 খবর জানতে ভিজিট করুনবাংলাদে প্রতিদিন

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
ফেসবুকে আমরা...
নামাজের সময়সূচী
জাতীয় সঙ্গীত
©সকল কিছুর স্বত্বাধিকারঃ বাংলাদেশ প্রতিদিন সত্যের সন্ধানে সব সময় | আমাদের সাইটের কোন বিষয়বস্তু অনুমতি ছাড়া কপি করা দণ্ডনীয় অপরাধ
সকল কারিগরী সহযোগিতায় BDS Digital Marketing Agency