প্রতিবেদক: বুলবুল আহমেদ
পবিত্র হজ পালনে আগ্রহীদের ক্রমবর্ধমান আগ্রহ ও বিপুল চাহিদার কথা বিবেচনা করে ২০২৭ সালের হজে নির্ধারিত কোটার অতিরিক্ত আরও ২০ হাজার হজযাত্রীর কোটা বাড়ানোর দাবি জানিয়েছে হজ এজেন্সিজ অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ (হাব)।
রোববার ধর্মবিষয়ক মন্ত্রণালয়ের সচিবের কাছে এ সংক্রান্ত একটি আনুষ্ঠানিক আবেদন করেছে সংগঠনটি। আবেদনে মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিবের (হজ) দৃষ্টি আকর্ষণ করা হয়েছে।
হাবের পক্ষ থেকে দেওয়া আবেদনে বলা হয়, ২০২৭ সালের জন্য বাংলাদেশ থেকে পবিত্র হজে গগমনে সৌদি সরকার ৭৮ হাজার ৫০০ জনের কোটা নির্ধারণ করেছে। তবে হজযাত্রীদের মধ্যে ব্যাপক সাড়া পাওয়ায় নির্ধারিত সময়ের মধ্যেই এই কোটা সম্পূর্ণ পূর্ণ হয়ে গেছে। এর বাইরেও আরও ২০ হাজারের বেশি হজযাত্রী নিবন্ধনের অপেক্ষায় রয়েছেন, যারা মানসিকভাবে ও আর্থিকভাবে সম্পূর্ণ প্রস্তুত।
আবেদনে আরও উল্লেখ করা হয়, ঐতিহ্যগতভাবে বিগত বছরগুলোতে বাংলাদেশের জন্য হজের কোটা ১ লাখ ২৭ হাজার ১৯৮ জন নির্ধারিত ছিল। তবে সাম্প্রতিক বছরগুলোতে বিভিন্ন কারণে এই কোটা হ্রাস পায়। এবার কোটা দ্রুত পূর্ণ হয়ে যাওয়ায় বহু ইচ্ছুক ব্যক্তি বঞ্চিত হওয়ার শঙ্কা তৈরি হয়েছে। এই প্রেক্ষাপটে, অপেক্ষমাণ হজযাত্রীদের বিষয়টি সর্বোচ্চ গুরুত্ব দিয়ে সৌদি কর্তৃপক্ষের সঙ্গে কূটনৈতিক যোগাযোগ বাড়িয়ে আরও ২০ হাজার কোটা বৃদ্ধির কার্যকর উদ্যোগ নেওয়ার জোরালো দাবি জানিয়েছে হাব।
| ফজর | 3:50 AM ভোর |
|---|---|
| যোহর | 12:04 দুপুর |
| আছর | 4:44 PM বিকাল |
| মাগরিব | 6:50 PM সন্ধ্যা |
| এশা | 8:17 PM রাত |
| জুম্মা | 1.30 pm দুপুর |