কাশিয়ানীতে বাস-ভ্যান সংঘর্ষে নিহত ১, আহত ১১
গোপালগঞ্জের কাশিয়ানীতে যাত্রীবাহী বাস ও কাভার্ডভ্যানের মুখোমুখি সংঘর্ষে একজন নিহত ও অন্তত ১১ জন আহত হয়েছে। বুধবার (১৯ ফেব্রুয়ারি) সকাল সাড়ে ৭টার দিকে ঢাকা-খুলনা মহাসড়কের কাশিয়ানী উপজেলার পোনা বাসস্ট্যান্ডে এ দুর্ঘটনা ঘটে।
কাশিয়ানী থানার ওসি মো. শফিউদ্দিন খান জানান, খুলনা থেকে ঢাকাগামী ফাল্গুনী পরিবহনের একটি বাসের সঙ্গে বিপরীতমুখী একটি কাভার্ডভ্যানের সংঘর্ষ হলে বাস ও ভ্যানের সামনের অংশ দুমড়েমুচড়ে যায়। এতে ঘটনাস্থলেই একজন নিহত হন এবং অন্তত ১১ জন আহত হন।
খবর পেয়ে পুলিশ ও ফায়ার সার্ভিস দ্রুত ঘটনাস্থলে পৌঁছে হতাহতদের উদ্ধার করে কাশিয়ানী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে পাঠায়। গুরুতর আহত ৫ জনকে হাসপাতালে ভর্তি করা হয়েছে। নিহতের পরিচয় এখনও শনাক্ত করা যায়নি।
| ফজর | 3:50 AM ভোর |
|---|---|
| যোহর | 12:04 দুপুর |
| আছর | 4:44 PM বিকাল |
| মাগরিব | 6:50 PM সন্ধ্যা |
| এশা | 8:17 PM রাত |
| জুম্মা | 1.30 pm দুপুর |