| বঙ্গাব্দ

মায়ের কবর জিয়ারত করতে গিয়ে গ্রেফতার সাবেক কাউন্সিলর নুরুজ্জামান টুকু

রিপোর্টারের নামঃ BDS Bulbul Ahmed
  • আপডেট টাইম : 20-11-2026 ইং
  • 189590 বার পঠিত
মায়ের কবর জিয়ারত করতে গিয়ে গ্রেফতার সাবেক কাউন্সিলর নুরুজ্জামান টুকু
ছবির ক্যাপশন: মায়ের কবর জিয়ারত করতে গিয়ে গ্রেফতার হয়েছেন রাজশাহী সিটি করপোরেশনের সাবেক কাউন্সিলর নুরুজ্জামান টুকু।

মায়ের কবর জিয়ারত করতে গিয়ে গ্রেফতার হয়েছেন রাজশাহী সিটি করপোরেশনের (রাসিক) ৬ নম্বর ওয়ার্ডের সাবেক কাউন্সিলর নুরুজ্জামান টুকু। একটি নাশকতার মামলায় গ্রেফতার দেখিয়ে শুক্রবার (২০ নভেম্বর) বিকেলে আদালতের মাধ্যমে তাকে কারাগারে পাঠানো হয়েছে।

এর আগে জুমার নামাজের পর নগরের মহিষবাথান গোরস্থানে মায়ের কবর জিয়ারত করতে যান নুরুজ্জামান টুকু। সেখান থেকেই রাজশাহী মহানগর পুলিশের (আরএমপি) গোয়েন্দা শাখার (ডিবি) একটি দল অভিযান চালিয়ে তাকে গ্রেফতার করে। পরে তার স্বজনরা গোরস্থান থেকে মোটরসাইকেলটি বাড়িতে নিয়ে যান।

নুরুজ্জামান টুকু কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের রাজশাহী মহানগরের ৬ নম্বর ওয়ার্ডের সাধারণ সম্পাদক। রাজশাহী-৩ আসনের সাবেক সংসদ সদস্য আসাদুজ্জামান আসাদ তার বড় ভাই।

আরএমপির মুখপাত্র ও গোয়েন্দা শাখার উপকমিশনার গাজিউর রহমান জানান, রাজপাড়া থানার মহিষবাথান এলাকা থেকে নুরুজ্জামান টুকুকে গ্রেফতার করা হয়েছে। পরে রাজপাড়া থানার একটি নাশকতার মামলায় গ্রেফতার দেখিয়ে আদালতের মাধ্যমে তাকে কারাগারে পাঠানো হয়েছে।

আরও খবর জানতে ভিজিট করুন: বাংলাদেশ প্রতিদিন

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
ফেসবুকে আমরা...
নামাজের সময়সূচী
জাতীয় সঙ্গীত
©সকল কিছুর স্বত্বাধিকারঃ বাংলাদেশ প্রতিদিন সত্যের সন্ধানে সব সময় | আমাদের সাইটের কোন বিষয়বস্তু অনুমতি ছাড়া কপি করা দণ্ডনীয় অপরাধ
সকল কারিগরী সহযোগিতায় BDS Digital Marketing Agency