প্রতিবেদক: বুলবুল আহমেদ
আগামী ১ নভেম্বর থেকে পর্যটকদের জন্য উন্মুক্ত হচ্ছে দেশের একমাত্র প্রবাল দ্বীপ সেন্ট মার্টিন। পর্যটকদের যাতায়াত ও ভ্রমণ নির্বিঘ্ন করতে দ্বীপটিতে এখন প্রয়োজনীয় প্রস্তুতি নেওয়া হচ্ছে।
রোববার (২৫ অক্টোবর) পর্যটকদের সেন্ট মার্টিন ভ্রমণসংক্রান্ত আন্তঃমন্ত্রণালয় সভায় এ সংক্রান্ত চূড়ান্ত সিদ্ধান্ত নেওয়া হয়।
সভার সিদ্ধান্ত অনুযায়ী, আগামী ১ নভেম্বর থেকে ১৫ মার্চ পর্যন্ত পর্যটকরা সেন্ট মার্টিন ভ্রমণ করতে পারবেন। এ সময় প্রতিদিন সর্বোচ্চ সাড়ে তিন হাজার পর্যটক দ্বীপটিতে যাওয়ার সুযোগ পাবেন।
এর আগে দৈনিক দুই হাজার পর্যটক ভ্রমণের সীমা নির্ধারিত ছিল। নতুন সিদ্ধান্তে পর্যটকের সেই সংখ্যা আরও এক হাজার ৫০০ জন বাড়ানো হয়েছে। আসন্ন পর্যটন মৌসুমকে সামনে রেখে দ্বীপটিতে পর্যটকদের সেবা ও নিরাপত্তা নিশ্চিত করতে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ যাবতীয় প্রস্তুতি গ্রহণ করছে।
| ফজর | 3:50 AM ভোর |
|---|---|
| যোহর | 12:04 দুপুর |
| আছর | 4:44 PM বিকাল |
| মাগরিব | 6:50 PM সন্ধ্যা |
| এশা | 8:17 PM রাত |
| জুম্মা | 1.30 pm দুপুর |