| বঙ্গাব্দ

নীলফামারীতে আগাম আলু ৫২ টাকা কেজি, লাভের আশায় কৃষক

রিপোর্টারের নামঃ BDS Bulbul Ahmed
  • আপডেট টাইম : 18-11-2026 ইং
  • 144609 বার পঠিত
নীলফামারীতে আগাম আলু ৫২ টাকা কেজি, লাভের আশায় কৃষক
ছবির ক্যাপশন: নীলফামারীর কিশোরগঞ্জে খেত থেকে আগাম আলু তুলছেন কৃষকরা।

নীলফামারীতে আগাম আলু বিক্রি হচ্ছে ৫২ টাকা কেজি, লাভের আশায় কৃষক

নীলফামারীর কিশোরগঞ্জ উপজেলায় আগাম জাতের নতুন আলু তোলা শুরু হয়েছে। বেলে-দোআঁশ মাটিতে ৫৫ থেকে ৬০ দিনের মধ্যে পরিপক্ব হওয়া ‘সেভেন’ জাতের আলু খেত থেকেই প্রতি কেজি ৫২ টাকা দরে কিনে নিচ্ছেন পাইকাররা। নতুন আলুর ভালো দাম পেয়ে গত বছরের লোকসান পুষিয়ে নেওয়ার আশা করছেন কৃষকরা।

সরেজমিনে দেখা যায়, গত বছরের লোকসান কাটিয়ে উঠতে এবার আগাম আলু চাষে ঝুঁকেছেন কিশোরগঞ্জ উপজেলার কৃষকরা। বৃষ্টির ঝুঁকি থাকা সত্ত্বেও আশ্বিন মাসের শুরুতে উঁচু জমিতে আগাম আলু রোপণ করেন তারা। আবহাওয়া অনুকূলে থাকায় এবার ফলনও ভালো হয়েছে।

চলতি সপ্তাহেই উপজেলার বিস্তীর্ণ মাঠে আগাম আলু তোলা পুরোদমে শুরু হবে বলে জানিয়েছেন কৃষকরা। ইতোমধ্যে কিছু জমিতে আলু উত্তোলন শুরু হয়েছে এবং খেত থেকেই পাইকাররা ৫২ টাকা কেজি দরে আলু কিনে নিচ্ছেন।

অন্যদিকে পুরোনো আলুর বাজারদর কম থাকায় নতুন আলুর দাম নিয়ে কিছুটা শঙ্কায় রয়েছেন অন্যান্য চাষি। আগামী দুই-এক দিনের মধ্যে তারাও আলু তোলার প্রস্তুতি নিচ্ছেন।

কৃষকদের আশা, নতুন আলুর বাজারদর ভালো থাকলে উৎপাদন খরচ বাদ দিয়ে দ্বিগুণ লাভ করা সম্ভব হবে। এতে গত বছরের লোকসান কাটিয়ে আর্থিকভাবে ঘুরে দাঁড়াতে পারবেন তারা।

আরও খবর জানতে ভিজিট করুন: বাংলাদেশ প্রতিদিন

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
ফেসবুকে আমরা...
নামাজের সময়সূচী
জাতীয় সঙ্গীত
©সকল কিছুর স্বত্বাধিকারঃ বাংলাদেশ প্রতিদিন সত্যের সন্ধানে সব সময় | আমাদের সাইটের কোন বিষয়বস্তু অনুমতি ছাড়া কপি করা দণ্ডনীয় অপরাধ
সকল কারিগরী সহযোগিতায় BDS Digital Marketing Agency