| বঙ্গাব্দ

রাজধানীতে বৈশাখী পরিবহণের বাসে আগুন, একই রাতে আরও দুই বাসে অগ্নিসংযোগ

রিপোর্টারের নামঃ BDS Bulbul Ahmed
  • আপডেট টাইম : 17-11-2026 ইং
  • 211685 বার পঠিত
রাজধানীতে বৈশাখী পরিবহণের বাসে আগুন, একই রাতে আরও দুই বাসে অগ্নিসংযোগ
ছবির ক্যাপশন: রাজধানীতে বৈশাখী পরিবহণসহ তিনটি বাসে অগ্নিসংযোগের ঘটনা ঘটেছে।

রাজধানীর বাড্ডায় বৈশাখী পরিবহণের একটি বাসে আগুন দিয়েছে দুর্বৃত্তরা। তবে এ ঘটনায় হতাহতের কোনো খবর পাওয়া যায়নি।

মঙ্গলবার (১৭ নভেম্বর) রাত সোয়া ১০টার দিকে বাড্ডার হোসেন মার্কেটের সামনে এ ঘটনা ঘটে।

বাড্ডা থানার উপ-পরিদর্শক (এসআই) বেলাল আকন্দ বিষয়টি নিশ্চিত করে জানান, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গেছে। বিষয়টি নিয়ে কাজ চলছে। বিস্তারিত পরে জানানো হবে।

এর আগে, রাত পৌনে ৯টার দিকে পল্লবীর সিরামিক্স রোডে মিরপুর সুপার লিংক পরিবহণের একটি বাসে আগুন দেয় দুর্বৃত্তরা। রাত সাড়ে ৯টার দিকে মহাখালীতে তিতুমীর কলেজের সামনেও আলিফ পরিবহণের একটি বাসে আগুন দেওয়া হয়।

এসব ঘটনায়ও হতাহতের কোনো তথ্য পাওয়া যায়নি।

আরও খবর জানতে ভিজিট করুন: বাংলাদেশ প্রতিদিন

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
ফেসবুকে আমরা...
নামাজের সময়সূচী
জাতীয় সঙ্গীত
©সকল কিছুর স্বত্বাধিকারঃ বাংলাদেশ প্রতিদিন সত্যের সন্ধানে সব সময় | আমাদের সাইটের কোন বিষয়বস্তু অনুমতি ছাড়া কপি করা দণ্ডনীয় অপরাধ
সকল কারিগরী সহযোগিতায় BDS Digital Marketing Agency