| বঙ্গাব্দ

গাজীপুরে টঙ্গী মিল গেইটে ভয়াবহ অগ্নিকাণ্ড: ৭ ইউনিটের চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে

রিপোর্টারের নামঃ BDS Bulbul Ahmed
  • আপডেট টাইম : 14-02-2025 ইং
  • 5748010 বার পঠিত
গাজীপুরে টঙ্গী মিল গেইটে ভয়াবহ অগ্নিকাণ্ড: ৭ ইউনিটের চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে
ছবির ক্যাপশন: গাজীপুরে টঙ্গী মিল গেইটে ভয়াবহ অগ্নিকাণ্ড

টঙ্গীর ঝুট গুদাম ও কাঁচামালের দোকানের আগুন নিয়ন্ত্রণে

গাজীপুরের টঙ্গী মিল গেইট এলাকায় শুক্রবার (১৪ ফেব্রুয়ারি) ভোর রাতে এক ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। রাত সাড়ে ৪টার দিকে কাঁচা বাজারের একটি দোকান থেকে আগুনের সূত্রপাত হলে তা দ্রুত ছড়িয়ে পড়ে আশপাশের ঝুট গুদাম এবং কাঁচা মালের দোকানগুলোতে। ফায়ার সার্ভিসের ৭টি ইউনিট ঘটনাস্থলে পৌঁছে সকাল ৭টা ৫ মিনিটে আগুন নিয়ন্ত্রণে আনতে সক্ষম হয়।

প্রত্যক্ষদর্শীরা জানান, প্রথমে একটি কাঁচা বাজারের দোকানে আগুন লাগে এবং তা দ্রুত ছড়িয়ে পড়ে আশপাশের দোকানগুলোর মধ্যে। স্থানীয়রা দ্রুত পানি সরবরাহের জন্য আশপাশের কলকারখানায় যোগাযোগ করেন, পরে ফায়ার সার্ভিসকে খবর দেওয়া হয়। আগুনের পরিমাণ বাড়তে থাকলে উত্তরা ফায়ার সার্ভিসের আরও চারটি ইউনিট ঘটনাস্থলে এসে উদ্ধার কাজ শুরু করে।

ঘটনাস্থলে উপস্থিত ঝুট ব্যবসায়ী সজল জানান, কিছুদিন আগে কিস্তিতে মালামাল কিনে দোকানে রেখে ছিলেন। আজকের অগ্নিকাণ্ডে তার সব মালামাল পুড়ে গেছে এবং তিনি নিঃস্ব হয়ে পড়েছেন। তিনি জানিয়েছেন, "এখন আমি পথে বসে পড়েছি। কোথায় যাবো আর কি করবো কিছুই বুঝতে পারছিনা।"

ফায়ার সার্ভিসের ঢাকা জোন-৩ এর উপ সহকারী পরিচালক মো. আব্দুল মন্নান জানান, প্রথমে টঙ্গী ফায়ার সার্ভিসের তিনটি ইউনিট আগুন নিয়ন্ত্রণে কাজ শুরু করে। পরে উত্তরা ফায়ার সার্ভিসের চারটি ইউনিট এসে যুক্ত হয় এবং সর্বশেষ ৭টি ইউনিটের সহায়তায় সকাল ৭টা ৫ মিনিটে আগুন নিয়ন্ত্রণে আনা হয়।

এ ঘটনায় ক্ষয়ক্ষতির পরিমাণ এখনও নির্ধারণ করা সম্ভব হয়নি এবং আগুন লাগার কারণ তদন্ত করা হচ্ছে। তবে, এ ঘটনায় কোনো হতাহতের খবর পাওয়া যায়নি।

এটি স্থানীয় ব্যবসায়ীদের জন্য একটি বড় ক্ষতি হলেও, ফায়ার সার্ভিসের তৎপরতায় বড় ধরনের ক্ষতি থেকে রক্ষা পাওয়া গেছে।

আরও পড়ুন

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
ফেসবুকে আমরা...
নামাজের সময়সূচী
জাতীয় সঙ্গীত
©সকল কিছুর স্বত্বাধিকারঃ বাংলাদেশ প্রতিদিন সত্যের সন্ধানে সব সময় | আমাদের সাইটের কোন বিষয়বস্তু অনুমতি ছাড়া কপি করা দণ্ডনীয় অপরাধ
সকল কারিগরী সহযোগিতায় BDS Digital Marketing Agency