| বঙ্গাব্দ

ট্রাম্পের হেলিকপ্টারে আকর্ষণীয় হকি খেলোয়াড়

রিপোর্টারের নামঃ BDS Bulbul Ahmed
  • আপডেট টাইম : 21-09-2026 ইং
  • 9348 বার পঠিত
ট্রাম্পের হেলিকপ্টারে আকর্ষণীয় হকি খেলোয়াড়
ছবির ক্যাপশন: আকর্ষণীয় হকি খেলোয়াড়

ক্যাম্প ডেভিড সফর সংক্ষিপ্ত করে ফিরলেন ট্রাম্প, সঙ্গে ডি শ্যামবো ও মিকাইলা

প্রতিবেদন: বিডিএস বুলবুল আহমেদ

ক্যাম্প ডেভিড সফর নির্ধারিত সময়ের এক দিন আগেই শেষ করে হোয়াইট হাউসে ফিরেছেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। তাঁর এই আকস্মিক ফেরার ঘটনায় আলোচনায় এসেছেন গলফার ব্রাইসন ডি শ্যামবো এবং কানাডার সাবেক হকি গোলকিপার ও মডেল মিকাইলা ডেমাইটার।

শনিবার রাতে মেরিন ওয়ান হেলিকপ্টারে ট্রাম্পের সঙ্গে দেখা যায় ডি শ্যামবো ও মিকাইলাকে। তাঁদের সঙ্গে ছিলেন কিংবদন্তি গলফার গ্যারি প্লেয়ারও। হোয়াইট হাউসে ফেরার পর মেরিন ওয়ান থেকে নামতে দেখা যায় তাঁদের।

ডি শ্যামবোকে ট্রাম্পের ঘনিষ্ঠ হিসেবে দেখা হয়। দুইবারের ইউএস ওপেনজয়ী এই গলফারের সঙ্গে ২০২৪ সালে ট্রাম্পের গলফ খেলার একটি ভিডিও ব্যাপক আলোচনার জন্ম দিয়েছিল।

মিকাইলা ডেমাইটার কানাডার সাবেক হকি গোলকিপার। ১৯ বছর বয়সে চোটের কারণে হকি ক্যারিয়ার ছেড়ে মডেলিংয়ে নামেন তিনি। পরে সামাজিক যোগাযোগমাধ্যমে ব্যাপক জনপ্রিয়তা পান মিকাইলা। ইনস্টাগ্রামে তাঁর অনুসারী প্রায় ৩০ লাখ।

ট্রাম্পের সফর আগেভাগে শেষ করার কারণ আনুষ্ঠানিকভাবে জানায়নি হোয়াইট হাউস।

তবে তাঁর ফেরার সময়ের সঙ্গে মধ্যপ্রাচ্য পরিস্থিতি নিয়ে মার্কিন পররাষ্ট্র দপ্তরের নতুন নিরাপত্তা সতর্কতা জারির মিল রয়েছে। সতর্কতায় ওই অঞ্চলে থাকা মার্কিন নাগরিকদের বাড়তি সতর্কতা অবলম্বন করতে এবং সম্ভাব্য ফ্লাইট বাতিল বা আকাশসীমা বন্ধের মতো ভ্রমণ-ব্যাঘাতের জন্য প্রস্তুত থাকতে বলা হয়েছে।

তবে ট্রাম্পের আগাম ফেরার সঙ্গে এই সতর্কতার কোনো সরাসরি সম্পর্ক রয়েছে কি না, সে বিষয়ে প্রশাসনের পক্ষ থেকে কিছু জানানো হয়নি।

আরও খবর জানতে ভিজিট করুন: বাংলাদেশ প্রতিদিন

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
ফেসবুকে আমরা...
নামাজের সময়সূচী
জাতীয় সঙ্গীত
©সকল কিছুর স্বত্বাধিকারঃ বাংলাদেশ প্রতিদিন সত্যের সন্ধানে সব সময় | আমাদের সাইটের কোন বিষয়বস্তু অনুমতি ছাড়া কপি করা দণ্ডনীয় অপরাধ
সকল কারিগরী সহযোগিতায় BDS Digital Marketing Agency