চলতি নভেম্বর মাসের প্রথম ১৪ দিনে দেশে ১৬৯ কোটি ২০ লাখ মার্কিন ডলার রেমিট্যান্স পাঠিয়েছেন প্রবাসীরা। প্রতি ডলার ১২৩ টাকা হিসাবে দেশীয় মুদ্রায় এর পরিমাণ ২০ হাজার ৮১১ কোটি টাকার বেশি।
রোববার (১৫ নভেম্বর) বাংলাদেশ ব্যাংকের হালনাগাদ প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে।
কেন্দ্রীয় ব্যাংকের তথ্য অনুযায়ী, নভেম্বরের ১ তারিখ থেকে ১৪ নভেম্বর পর্যন্ত দেশে মোট ১৬৯ কোটি ২০ লাখ ডলার রেমিট্যান্স এসেছে। এর মধ্যে ১২ থেকে ১৪ নভেম্বর—এই তিন দিনে এসেছে ১৬ কোটি ৬০ লাখ ডলার।
গত বছরের একই সময়ে দেশে রেমিট্যান্স এসেছিল ১৪৭ কোটি ৯০ লাখ ডলার। সে হিসাবে চলতি বছরের নভেম্বরের প্রথম ১৪ দিনে প্রবাসী আয়ের পরিমাণ বেড়েছে।
এদিকে, চলতি অর্থবছরের জুলাই থেকে ১৪ নভেম্বর পর্যন্ত দেশে মোট ১ হাজার ৩১৫ কোটি ৭০ লাখ ডলার রেমিট্যান্স এসেছে। আগের অর্থবছরের একই সময়ে এসেছিল ১ হাজার ১৬২ কোটি ৮০ লাখ ডলার।
বাংলাদেশ ব্যাংকের হিসাব অনুযায়ী, আগের অর্থবছরের একই সময়ের তুলনায় চলতি অর্থবছরে রেমিট্যান্স প্রবৃদ্ধি হয়েছে ১৩ দশমিক ১ শতাংশ।
| ফজর | 3:50 AM ভোর |
|---|---|
| যোহর | 12:04 দুপুর |
| আছর | 4:44 PM বিকাল |
| মাগরিব | 6:50 PM সন্ধ্যা |
| এশা | 8:17 PM রাত |
| জুম্মা | 1.30 pm দুপুর |