দেশে প্রযুক্তিনির্ভর ব্যবসা ও উদ্ভাবনী উদ্যোক্তা তৈরিতে স্টার্টআপ প্রতিষ্ঠানগুলোর জন্য সর্বোচ্চ ৫০ লাখ টাকা অনুদান দেওয়ার উদ্যোগ নিয়েছে সরকার। এ সুবিধার আওতায় বাংলাদেশের নাগরিকদের পাশাপাশি প্রবাসী বাংলাদেশিরাও আবেদন করতে পারবেন। উদ্যোগের পর্যায় ও সম্ভাবনা বিবেচনা করে এক লাখ থেকে ৫০ লাখ টাকা পর্যন্ত অর্থ সহায়তা দেওয়া হবে।
এ লক্ষ্যে তথ্য ও যোগাযোগ প্রযুক্তি বিভাগ ‘তথ্য ও যোগাযোগ প্রযুক্তি সংক্রান্ত স্টার্টআপ অনুদান ব্যবস্থাপনা ও পরিচালনা নীতিমালা, ২০২৬’ প্রণয়ন করেছে। গত ১১ নভেম্বর নীতিমালাটি জারি করা হয় এবং ১২ নভেম্বর তা গেজেট আকারে প্রকাশিত হয়।
নতুন নীতিমালা অনুযায়ী, স্টার্টআপের অগ্রগতি ও উন্নয়নের ধাপ বিবেচনায় বিভিন্ন অঙ্কের অনুদান দেওয়া হবে। নির্ধারিত অর্থের পরিমাণ হলো—
তবে প্রোটোটাইপ পর্যায়ে ব্যক্তিগতভাবে আবেদনকারীরা সর্বোচ্চ পাঁচ লাখ টাকা পাবেন।
নীতিমালায় বাংলাদেশের নাগরিক, প্রবাসী বাংলাদেশি ব্যক্তি, দল ও প্রতিষ্ঠানকে আবেদন করার সুযোগ রাখা হয়েছে।
তবে আবেদনকারীর উদ্যোগে কয়েকটি গুরুত্বপূর্ণ বৈশিষ্ট্য থাকতে হবে। যেমন—
আগ্রহীদের নির্ধারিত ডিজিটাল প্ল্যাটফর্মে নিবন্ধন করে আবেদন করতে হবে। আবেদনের সঙ্গে পরিচয়পত্র, প্রয়োজন অনুযায়ী প্রতিষ্ঠানের নিবন্ধন সনদ, ব্যবসায়িক ও আর্থিক পরিকল্পনা এবং পিচ ডেক জমা দিতে হবে।
নতুন উদ্যোক্তাদের জন্য গুরুত্বপূর্ণ একটি সুবিধা রাখা হয়েছে নীতিমালায়। আইডিয়া পর্যায়ে আবেদন করতে হলে কোম্পানি নিবন্ধন, ট্রেড লাইসেন্স, টিআইএন কিংবা বিআইএন থাকা বাধ্যতামূলক নয়। এ পর্যায়ে পূর্ণাঙ্গ পণ্য তৈরি বা গ্রাহক থাকাও জরুরি নয়।
তবে প্রোটোটাইপ ও বিনিয়োগ প্রস্তুতি পর্যায়ে আবেদনকারীদের উদ্যোগের অগ্রগতি, প্রযুক্তিগত সক্ষমতা এবং বাজারে ব্যবসার সম্ভাবনার পক্ষে প্রয়োজনীয় প্রমাণ দেখাতে হবে।
নীতিমালায় বেশ কয়েকটি প্রযুক্তি ও উদ্ভাবননির্ভর খাতকে বিশেষ গুরুত্ব দেওয়া হয়েছে। এর মধ্যে রয়েছে—
এ ছাড়া কর্মসংস্থান সৃষ্টি, রপ্তানি সম্প্রসারণ, বৈদেশিক বিনিয়োগ আকর্ষণ, স্থানীয় সমস্যার সমাধান এবং জলবায়ু সহনশীলতায় অবদান রাখার বিষয়গুলোও মূল্যায়নের সময় বিবেচনা করা হবে। নারী নেতৃত্বাধীন স্টার্টআপের ক্ষেত্রেও বিশেষ গুরুত্ব দেওয়া হবে।
অনুদানের অর্থ অনুমোদনের ক্ষেত্রে নির্দিষ্ট কর্তৃপক্ষের দায়িত্বও নির্ধারণ করা হয়েছে।
নীতিমালা অনুযায়ী, ৩০ লাখ টাকা পর্যন্ত অনুদান অনুমোদন করবেন তথ্য ও যোগাযোগ প্রযুক্তি বিভাগের সচিব। অন্যদিকে, ৩০ লাখ থেকে ৫০ লাখ টাকা পর্যন্ত অনুদানের অনুমোদন দেবেন সংশ্লিষ্ট মন্ত্রী।
তবে উভয় ক্ষেত্রেই চূড়ান্ত মূল্যায়ন কমিটির সুপারিশ প্রয়োজন হবে।
অনুমোদিত অর্থ একবারে অথবা কয়েকটি কিস্তিতে দেওয়া যাবে। প্রকল্পের অগ্রগতি, নির্ধারিত লক্ষ্য অর্জন এবং অর্থ ব্যয়ের হিসাব যাচাই করে পরবর্তী কিস্তি ছাড় করা হবে।
সরকারি অনুদানের অর্থ মূলত স্টার্টআপের উন্নয়ন ও ব্যবসা সম্প্রসারণে ব্যবহার করতে হবে। এর আওতায় রয়েছে—
তবে ব্যক্তিগত খরচ, ঋণ পরিশোধ, জমি বা ভবন কেনা, বিলাসবহুল গাড়ি কেনা কিংবা লভ্যাংশ বিতরণের কাজে এ অর্থ ব্যয় করা যাবে না।
এ ছাড়া অনুদানের অর্থ পৃথক ব্যাংক হিসাবে রাখতে হবে। প্রকল্প শেষ হওয়ার পরও কমপক্ষে পাঁচ বছর পর্যন্ত সংশ্লিষ্ট আর্থিক নথিপত্র সংরক্ষণ করতে হবে।
আবেদনকারীদের যোগ্যতা ও প্রকল্প যাচাইয়ের জন্য তিনটি কমিটির মাধ্যমে মূল্যায়ন করা হবে। প্রাথমিক যোগ্যতা যাচাইয়ের পাশাপাশি প্রযুক্তিগত সক্ষমতা, বাজার সম্ভাবনা এবং প্রকল্পের সামগ্রিক দিক পর্যালোচনা করে চূড়ান্ত সিদ্ধান্ত নেওয়া হবে।
মিথ্যা তথ্য দেওয়া, জাল দলিল তৈরি, দুর্নীতি, অর্থ আত্মসাৎ কিংবা সরকারি অনুদানের অর্থ অপব্যবহারের সঙ্গে যুক্ত ব্যক্তি ও প্রতিষ্ঠান এ সুবিধা পাবেন না।
এ ছাড়া অস্ত্র, মাদক, জুয়া, পর্নোগ্রাফি এবং অবৈধ আর্থিক কার্যক্রমের সঙ্গে সংশ্লিষ্ট ব্যবসায়িক উদ্যোগ অনুদানের জন্য অযোগ্য বলে বিবেচিত হবে।
অনুদান পাওয়ার পর অর্থের অপব্যবহার কিংবা চুক্তির শর্ত ভঙ্গের প্রমাণ পাওয়া গেলে সরকার অর্থ ফেরত নেওয়া, অনুদান বাতিল এবং আইনগত ব্যবস্থা গ্রহণ করতে পারবে।
প্রযুক্তিনির্ভর ব্যবসা ও উদ্ভাবনী উদ্যোগকে উৎসাহিত করতে নতুন অনুদান নীতিমালা প্রণয়ন করেছে সরকার। এর মাধ্যমে প্রাথমিক ধারণা থেকে শুরু করে বিনিয়োগ প্রস্তুতি পর্যায়ের স্টার্টআপগুলো আর্থিক সহায়তার সুযোগ পাবে। তবে অনুদান পেতে হলে নির্ধারিত যোগ্যতা পূরণ, যথাযথ আবেদন এবং প্রকল্পের অগ্রগতি ও অর্থ ব্যয়ের স্বচ্ছতা নিশ্চিত করতে হবে।
| ফজর | 3:50 AM ভোর |
|---|---|
| যোহর | 12:04 দুপুর |
| আছর | 4:44 PM বিকাল |
| মাগরিব | 6:50 PM সন্ধ্যা |
| এশা | 8:17 PM রাত |
| জুম্মা | 1.30 pm দুপুর |